উদ্দীপকের পাথরঘাটা এলাকার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন কারণটি কার্যকর হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের পাথরঘাটা এলাকার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিল্পায়ন কারণটি কার্যকর। শিল্পায়ন হলো কলকারখানা স্থাপন ও সেগুলোর প্রসার লাভ। বস্তুত শিল্পায়ন হচ্ছে কৃষিজ দ্রব্যের রূপান্তর ঘটিয়ে অন্য জাতের পণ্য উৎপাদনে এবং অকৃষিজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে যন্ত্রচালিত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন। যেমন- কৃষিজ দ্রব্য পাটকে রূপান্তর করে কার্পেট, চট, থলে এবং তুলাকে রূপান্তর করে কাপড় তৈরি করতে যথাক্রমে পাট শিল্প ও বস্ত্র শিল্পের প্রবর্তন হয়েছে। শিল্পায়নের ফলে একটি দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে, যা সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে।উদ্দীপকে পাথরঘাটা এলাকায় বেশকিছু ছোট ছোট শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে যেগুলোর মধ্যে কিছু উৎপাদনমুখী প্রতিষ্ঠানও রয়েছে। এসব প্রতিষ্ঠানে ঐ এলাকার নারী-পুরুষ বিভিন্ন রকম কাজে নিয়োজিত হয়ে নিজের অবস্থার উন্নতি ঘটায়। 1 তাই আমরা সহজেই বলতে পারি, পাথরঘাটা এলাকায় সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিল্পায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্দীপকে পাথরঘাটা এলাকায় বেশকিছু ছোট ছোট শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে যেগুলোর মধ্যে কিছু উৎপাদনমুখী প্রতিষ্ঠানও রয়েছে। এসব প্রতিষ্ঠানে ঐ এলাকার নারী-পুরুষ বিভিন্ন রকম কাজে নিয়োজিত হয়ে নিজের অবস্থার উন্নতি ঘটায়। তাই আমরা সহজেই বলতে পারি, পাথরঘাটা এলাকায় সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিল্পায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের পাথরঘাটা এলাকার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন কারণটি কা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর