শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের পাথরঘাটা এলাকার সামাজিক পরিবর্তনের পিছনে যে কারণটিকে ইঙ্গিত করা হয়েছে, তাছাড়া অন্য কারণগুলো বিশ্লেষণ কর।

উত্তর: পাথরঘাটা এলাকার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যে কারণটি দায়ী তা হলো শিল্পায়ন। এ কারণটি ছাড়াও সামাজিক পরিবর্তনের আরও কতকগুলো কারণ রয়েছে। যেমন- ১. জনসংখ্যা বৃদ্ধি: কোনো সমাজের জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং গঠন-প্রকৃতির পরিবর্তন সমাজের পারিবারিক জীবন, গোষ্ঠীজীবন ও সামাজিক জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তনের সূচনা করে। ২. অর্থনৈতিক কারণ অর্থনৈতিক অবস্থার সাথে সামাজিক অবস্থা জড়িত। তাই অর্থনৈতিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটলে তা সামাজিক পরিবর্তনকেও ত্বরান্বিত করে থাকে। ৩. সামাজিক কারণ বিভিন্ন আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে সামাজিক পরিবর্তন সূচিত হয়। ৪. রাজনৈতিক কারণ কোনো দেশ বা গোষ্ঠীর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সামাজিক পরিবর্তনের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। ৫. শিক্ষা ও সংস্কৃতি: শিক্ষা মানুষকে অধিক সচেতন করে তোলে। ফলে মানুষের জীবনযাত্রার মান ও আচার-আচরণে পরিবর্তন সূচিত হয়। পাশাপাশি ভিন্ন সংস্কৃতির অনুপ্রবেশের ফলে বিভিন্নমুখী সামাজিক পরিবর্তন সূচিত হয়। উপরিউক্ত কারণগুলো ছাড়াও ভৌগোলিক কারণ, ধর্মীয় প্রভাব, প্রযুক্তিগত পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলা যায়, শিল্পায়ন ছাড়াও উপরের কারণসমূহ সামাজিক পরিবর্তনের জন্য দায়ী।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের পাথরঘাটা এলাকার সামাজিক পরিবর্তনের পিছনে যে কারণটিকে ইঙ্গ…

উদ্দীপক

বলেশ্বর নদীর উপর সেতু নির্মিত হওয়ার পর পাথরঘাটা এলাকায় বেশকিছু ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ওই এলাকার নারী-পুরুষরা এ শিল্প প্রতিষ্ঠানগুলোতে কাজে নিয়োজিত হয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থার বেশ উন্নতি সাধন করেছে।

উত্তর

সামাজিক পরিবর্তন প্রধানত দুই প্রকার।

উত্তর

সামাজিক পরিবর্তন হলো সমাজবদ্ধ মানুষের জীবনধারার প্রচলিত প্রাতিষ্ঠানিক অবস্থা, বৈষয়িক আচরণ অর্থাৎ সমাজ কাঠামো, সামাজিক সংগঠন, সামাজিক মিথস্ক্রিয়া, সামাজিক কার্যপ্রক্রিয়া ইত্যাদির পরিবর্তন। মানবসমাজ সর্বদাই পরিবর্তনশীল। এই পরিবর্তনের গতি কখনো দ্রুত কখনো বা মন্থর হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের পাথরঘাটা এলাকার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিল্পায়ন কারণটি কার্যকর। শিল্পায়ন হলো কলকারখানা স্থাপন ও সেগুলোর প্রসার লাভ। বস্তুত শিল্পায়ন হচ্ছে কৃষিজ দ্রব্যের রূপান্তর ঘটিয়ে অন্য জাতের পণ্য উৎপাদনে এবং অকৃষিজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে যন্ত্রচালিত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন। যেমন- কৃষিজ দ্রব্য পাটকে রূপান্তর করে কার্পেট, চট, থলে এবং তুলাকে রূপান্তর করে কাপড় তৈরি করতে যথাক্রমে পাট শিল্প ও বস্ত্র শিল্পের প্রবর্তন হয়েছে। শিল্পায়নের ফলে একটি দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে, যা সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে।উদ্দীপকে পাথরঘাটা এলাকায় বেশকিছু ছোট ছোট শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে যেগুলোর মধ্যে কিছু উৎপাদনমুখী প্রতিষ্ঠানও রয়েছে। এসব প্রতিষ্ঠানে ঐ এলাকার নারী-পুরুষ বিভিন্ন রকম কাজে নিয়োজিত হয়ে নিজের অবস্থার উন্নতি ঘটায়। 1 তাই আমরা সহজেই বলতে পারি, পাথরঘাটা এলাকায় সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিল্পায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্দীপকে পাথরঘাটা এলাকায় বেশকিছু ছোট ছোট শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে যেগুলোর মধ্যে কিছু উৎপাদনমুখী প্রতিষ্ঠানও রয়েছে। এসব প্রতিষ্ঠানে ঐ এলাকার নারী-পুরুষ বিভিন্ন রকম কাজে নিয়োজিত হয়ে নিজের অবস্থার উন্নতি ঘটায়। তাই আমরা সহজেই বলতে পারি, পাথরঘাটা এলাকায় সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিল্পায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উত্তর

পাথরঘাটা এলাকার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যে কারণটি দায়ী তা হলো শিল্পায়ন। এ কারণটি ছাড়াও সামাজিক পরিবর্তনের আরও কতকগুলো কারণ রয়েছে। যেমন- ১. জনসংখ্যা বৃদ্ধি: কোনো সমাজের জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং গঠন-প্রকৃতির পরিবর্তন সমাজের পারিবারিক জীবন, গোষ্ঠীজীবন ও সামাজিক জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তনের সূচনা করে। ২. অর্থনৈতিক কারণ অর্থনৈতিক অবস্থার সাথে সামাজিক অবস্থা জড়িত। তাই অর্থনৈতিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটলে তা সামাজিক পরিবর্তনকেও ত্বরান্বিত করে থাকে। ৩. সামাজিক কারণ বিভিন্ন আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে সামাজিক পরিবর্তন সূচিত হয়। ৪. রাজনৈতিক কারণ কোনো দেশ বা গোষ্ঠীর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সামাজিক পরিবর্তনের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। ৫. শিক্ষা ও সংস্কৃতি: শিক্ষা মানুষকে অধিক সচেতন করে তোলে। ফলে মানুষের জীবনযাত্রার মান ও আচার-আচরণে পরিবর্তন সূচিত হয়। পাশাপাশি ভিন্ন সংস্কৃতির অনুপ্রবেশের ফলে বিভিন্নমুখী সামাজিক পরিবর্তন সূচিত হয়। উপরিউক্ত কারণগুলো ছাড়াও ভৌগোলিক কারণ, ধর্মীয় প্রভাব, প্রযুক্তিগত পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলা যায়, শিল্পায়ন ছাড়াও উপরের কারণসমূহ সামাজিক পরিবর্তনের জন্য দায়ী।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।