উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন কোন ধরনের পরিচয়। ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সামাজিক পরিবর্তনের যে দুটি পরিচয় ফুটে উঠেছে। তাহলো- পরিকল্পিত পরিবর্তন ও অপরিকল্পিত পরিবর্তন। মানবসৃষ্ট পরিবর্তনই হলো পরিকল্পিত পরিবর্তন। যেমন- যুদ্ধ, বিপ্লব, অভ্যুত্থান প্রভৃতি। উদ্দীপকে দেখা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। যা পরিকল্পিত পরিবর্তনের সাথে সাদৃশ্যপূর্ণ। আবার প্রাকৃতিক কারণে (যেমন- বন্যা, খরা, ইত্যাদি) যে পরিবর্তন ঘটে তাই অপরিকল্পিত বা প্রাকৃতিক পরিবর্তন। উদ্দীপকেও দেখা যায়, ২০০৭ সালের ১৫ নভেম্বর অন্যতম প্রাকৃতিক দুর্যোগ 'সিডর' বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। শুধু সিডরই নয়, ভৌগোলিক প্রভাবের কারণে দেশটি নানা ধরনের দুর্যোগের সম্মুখীন হয়, যা সামাজিক পরিবর্তনের অন্যতম ধরন অপরিকল্পিত পরিবর্তনকে নির্দেশ করে। অতএব বলা যায়, উদ্দীপকে পরিকল্পিত ও অপরিকল্পিত পরিবর্তনের ধরন ফুটে উঠেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন কোন ধরনের পরিচয়। ফুটে উঠেছে? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর