মির্জাপুর সাতক্ষীরা এলাকার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়টির প্রভাব পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মির্জাপুর সাতক্ষীরা এলাকায় সামাজিক পরিবর্তনের । ক্ষেত্রে শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব লক্ষ করা যায়। শিল্পায়ন ও নগরায়ণের ফলে যে এলাকা গড়ে ওঠে তা সাধারণত কৃষিবহির্ভূত কলকারখানাভিত্তিক এলাকা। এখানে কর্মপরিসর অনেক থাকায় মানুষ এসে বসবাস করে। নগরে অর্থনৈতিক উন্নতি দ্রুত ঘটে। ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক-আশাক, চাল-চলন সবকিছুতে পরিবর্তন ঘটে। বিভিন্ন পেশার সুযোগ থাকায় নগর জীবনের দিকেই মানুষ আগ্রহী হচ্ছে। নগর সমাজে নতুন নতুন কর্মের সুযোগ সৃষ্টি হয়, যা দেশের বেকারত্ব দূর করে অর্থনৈতিক উন্নতির পথ সুগম করে। আমরা উদ্দীপকে লক্ষ করি, মির্জাপুর এলাকাটি মহাসড়কের পাশে হওয়ায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে ক্রমান্বয়ে শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং চারপাশ থেকে মানুষ জন সেখানে কাজের সন্ধানে আসে। ঐ এলাকার এরূপ পরিবর্তন মূলত নগরায়ণ ও শিল্পায়নের প্রতিনিধিত্ব করে। সুতরাং বলা যায়, মির্জাপুরে সামাজিক পরিবর্তনে নগরায়ণ ও শিল্পায়ন প্রধান ভূমিকা পালন করেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
মির্জাপুর সাতক্ষীরা এলাকার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়টির …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর