কাদির ও তার বন্ধুদের উচ্চ শিক্ষা শেষে বর্তমান কার্যক্রমে যুক্ত হওয়া বিশ্বায়নেরই প্রভাব-তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর
উত্তর: হ্যাঁ, কাদির ও তার বন্ধুদের উচ্চ শিক্ষা শেষে বর্তমান কার্যক্রমে যুক্ত হওয়া বিশ্বায়নের প্রভাব। প্রশ্নোক্ত এ বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি। সমাজবিজ্ঞানে 'এক-বিশ্ব' সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়ন একটি সামগ্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়া বিশ্বব্যাপী প্রবাহমান। সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে বিশ্বায়নের ধারণা থেকেই বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ পূর্বে দেশে কারিগরি শিক্ষা বা বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা ততটা প্রচলিত ছিল না। কিন্তু সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে বিশ্বায়নের ধারণা থেকেই দেশের শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। আবার অনেকে বিদেশে গিয়ে বিভিন্ন বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে কাজ করছে। উদ্দীপকের কাদির ও তার বন্ধুদের ন্যায়। তারা যেমন উন্নত জাতের ধান উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার কাজে নিজেদেরকে নিয়োজিত করছে, তদ্রুপ বাংলাদেশের একজন বিজ্ঞানী দেশের আদি পাটের জন্ম রহস্য আবিষ্কার করেছেন। যা দেশের জন্য খুবই আনন্দের বিষয়। বিশ্বায়নের ফলে আজ মানুষের চিন্তাচেতনা ও গবেষণার, পরিধিও বেড়েছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের সীমিত সম্পদকে কাজে লাগিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের চেষ্টা চলছে আজ সর্বত্র। আর এ কারণেই আমি প্রশ্নোত্তর উক্তিটির সাথে একমত।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
কাদির ও তার বন্ধুদের উচ্চ শিক্ষা শেষে বর্তমান কার্যক্রমে যুক্ত হওয়া…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর