শেয়ারFacebookWhatsApp

দৃশ্য-২-এর সংস্থার কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ আর্থ- সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে— মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকের দৃশ্য-২-এর সংস্থা অর্থাৎ বেসরকারি সংস্থার কার্যক্রম নিঃসন্দেহে বাংলাদেশের গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নকে তরান্বিত করবে। বাংলাদেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো সমাজের দরিদ্র শ্রেণির আর্থ-সামাজিক উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে বেসরকারি সংস্থাগুলো নারী শিক্ষার বিস্তার, নারীর ক্ষমতায়নে অনুকূল সামাজিক পরিবেশ তৈরি, দরিদ্র মানুষের জন্য মূলধন তৈরি ইত্যাদি কাজ করছে। বেসরকারি সংস্থাগুলো তাদের সামাজিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশে শিশু ও বয়স্ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিরক্ষরতা মুক্ত দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করছে। পাশাপাশি নারীদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য গ্রামাঞ্চলের অজ্ঞ, অশিক্ষিত, দরিদ্র নারী সমাজকে সহজ শর্তে ঋণদান ও নানামুখী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষিত ও স্বাবলম্বী করে তুলছে। এসব কর্মসূচির পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো কৃষির উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন ধরনের কৃষি উপকরণ সরবরাহসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করে। এছাড়া বেসরকারি সংস্থাগুলো দারিদ্র্য দূরীকরণেও ব্যাপক ভূমিকা রাখে। তারা দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্রদের সহজ শর্তে ঋণ প্রদান করে বিভিন্ন কর্মে নিয়োজিত করার মধ্য দিয়ে দারিদ্র্যের অবসান ঘটানোর চেষ্টা করে । উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেসরকারি সংস্থাগুলো যেসব কর্মসূচি পরিচালনা করে তা এ দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

দৃশ্য-২-এর সংস্থার কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ আর্থ- সামাজিক উন্নয…

উদ্দীপক

দৃশ্য-১: সাজুদের এলাকার কয়েকটি গ্রামে শুকনো মৌসুমে চাষাবাদ ভালো হয় না। অনেকেই কাজহীন অবসর সময় কাটায় বর্তমানে গ্রামবাসী আশার আলো দেখতে পাচ্ছে। কারণ সরকারি সংস্থা BRDB-এর উদ্যোগে এলাকায় গভীর নলকূপ বসানো হচ্ছে। দৃশ্য-২: গ্রামের হতদরিদ্র নারী সখিনা ও বানেসা স্থানীয় বেসরকারি সংস্থা থেকে টাকা নিয়ে নকশি কাঁথা সেলাই, বাঁশ ও বেতের বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রির জন্য শহরে পাঠাচ্ছে। গ্রামের অনেক নারী তাদের সাথে কাজ করছে।

Dhaka · 2018

উত্তর

BARD-এর পূর্ণরূপ হলো— Bangladesh Academy for Rural Development.

উত্তর

দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণ কর্মসূচি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সাহায্য করে। আর দক্ষ মানবসম্পদ উন্নয়নের সহায়ক। এ কারণে সরকারি-বেসরকারি উভয় সংস্থাই দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্ব দেয় । কারণ প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিকে নিজ কাজের ওপর ট্রেনিং দেওয়া হয়। ফলে সে নিজের কাজের বিষয়ে যেমন দক্ষতা অর্জন করে তেমনি তার এই দক্ষতা টেকসই উন্নয়নের জন্য ফলপ্রসূ হয়। তাই বলা হয়, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ভূমিকা গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-১-এ সরকারি সংস্থার কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম গৃহীত হয়েছে। সরকারি সংস্থার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে কর্মহীন জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। এর মাধ্যমে যেমন বেকারত্ব দূর হয়, তেমনি এ মানুষগুলো নিজেদের সচ্ছলতা আনয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সরকারি সংস্থাগুলো সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে। বিশেষ করে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্নভাবে সচেতন করার মাধ্যমে সমবায় গঠনে উদ্বুদ্ধ এবং তাদের পুঁজি গঠনের জন্য বিভিন্ন ধরনের লাভজনক কর্মকাণ্ডের ধারণা দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এছাড়াও সরকারি সংস্থা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে। বিশেষ করে গ্রামীণ উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ, পুল ও ব্রিজ তৈরি, নলকুপ বসানো ইত্যাদি ক্ষেত্রে গ্রামীণ জনগণকে সম্পৃক্ত করে তাদেরকে বেকারত্ব থেকে মুক্ত করার চেষ্টা করে। উদ্দীপকের দৃশ্য-১-এ দেখা যায়, সাজুদের এলাকায় শুকনো মৌসুমে চাষাবাদ ভালো হয় না। ফলে অনেকেই কর্মহীন সময় কাটায়। বর্তমানে সরকারি সংস্থা BRDB-এর উদ্যোগে এলাকায় নলকূপ বসানো শুরু হলে তারা আশার আলো দেখতে পায়, কারণ এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে সাজুদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় যে, দৃশ্য-১-এ সরকারি সংস্থার কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম গৃহীত হয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-২-এর সংস্থা অর্থাৎ বেসরকারি সংস্থার কার্যক্রম নিঃসন্দেহে বাংলাদেশের গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নকে তরান্বিত করবে। বাংলাদেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো সমাজের দরিদ্র শ্রেণির আর্থ-সামাজিক উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে বেসরকারি সংস্থাগুলো নারী শিক্ষার বিস্তার, নারীর ক্ষমতায়নে অনুকূল সামাজিক পরিবেশ তৈরি, দরিদ্র মানুষের জন্য মূলধন তৈরি ইত্যাদি কাজ করছে। বেসরকারি সংস্থাগুলো তাদের সামাজিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশে শিশু ও বয়স্ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিরক্ষরতা মুক্ত দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করছে। পাশাপাশি নারীদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য গ্রামাঞ্চলের অজ্ঞ, অশিক্ষিত, দরিদ্র নারী সমাজকে সহজ শর্তে ঋণদান ও নানামুখী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষিত ও স্বাবলম্বী করে তুলছে। এসব কর্মসূচির পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো কৃষির উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন ধরনের কৃষি উপকরণ সরবরাহসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করে। এছাড়া বেসরকারি সংস্থাগুলো দারিদ্র্য দূরীকরণেও ব্যাপক ভূমিকা রাখে। তারা দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্রদের সহজ শর্তে ঋণ প্রদান করে বিভিন্ন কর্মে নিয়োজিত করার মধ্য দিয়ে দারিদ্র্যের অবসান ঘটানোর চেষ্টা করে । উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেসরকারি সংস্থাগুলো যেসব কর্মসূচি পরিচালনা করে তা এ দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।