শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মিসেস আমিনা কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের মিসেস আমিনা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। মানব সমাজের বিভিন্নমুখী চাহিদা পূরণ ও সমস্যা সমাধানে জনগণের উদ্যোগ ও অর্থানুকূল্যে বেসরকারি সংস্থার উদ্ভব। বেসরকারি সংস্থা বলতে বোঝানো হয় সেসব সংস্থাকে যেগুলো উন্নয়ন বা সেবামূলক কর্মকান্ডে কোনো না কোনোভাবে জড়িত। অর্থাৎ, সহজভাবে বলতে গেলে, জনগণের বহুমুখী চাহিদা ও প্রয়োজন পূরণের মাধ্যমে সার্বিক উন্নয়নের লক্ষ্যে জনগণ কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠানই বেসরকারি সংস্থা। উদাহরণস্বরূপ: BRAC, ASA, Grameen Bank, Proshika প্রভৃতি বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থাসমূহের তহবিলের উৎস হলো বিভিন্ন পুঁজিবাদী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন- USAID, CIDA, NORAD। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা যেমন- Oxfam, Vivid, Kusso প্রভৃতি। শিক্ষাবিস্তার, ক্ষুদ্র ঋণদান, কৃষি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন প্রভৃতি উন্নয়নমূলক কার্যক্রম বেসরকারি সংস্থা পরিচালনা করে থাকে। উদ্দীপকের মিসেস আমিনা যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানের আর্থিক উৎস হলো বিভিন্ন দেশী-বিদেশী আর্থিক ও ত্রাণ সহায়তাকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের অন্যতম কাজ হলো দরিদ্র নারীদের আর্থ- সামাজিক উন্নয়নে সাহায্য করা। সুতরাং, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, মিসেস আমিনা যে প্রতিষ্ঠানে কাজ করেন তার সাথে বেসরকারি সংস্থার সাদৃশ্যতা বিদ্যমান।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের মিসেস আমিনা কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করেন? তোমার পাঠ্যবই…

উদ্দীপক

মিসেস আমিনা এবং মুনির সাহেব দুটি আলাদা প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি। দেশি-বিদেশী বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে মিসেস আমিনা গ্রামীণ দরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহার করেন। অন্যদিকে মুনির সাহেব গরীব, অশিক্ষিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করেন, যা বিভিন্ন মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হয়।

Dinajpur · 2017

উত্তর

গ্রামীন ব্যাংক হলো জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা।

উত্তর

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) থেকে উদ্ভূত ও বিকশিত একটি গ্রামোন্নয়ন উদ্যোগ হলো কুমিল্লা মডেল। কুমিল্লা মডেল হলো কুমিল্লা জেলা শহরে অবস্থিত এমন একটি প্রশিক্ষণ গবেষণা প্রতিষ্ঠান যা তৃণমূল পর্যায়ের জনগণ তথা কৃষকদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ও সমবায়ের ভিত্তিতে কৃষি ও পল্লী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। উন্নত কৃষি পদ্ধতির প্রসার ঘটানো, প্রযুক্তিগত উদ্ভাবনসমূহ প্রয়োগে কৃষকদের উৎসাহ দান, কৃষকদের প্রশিক্ষণ প্রদান, পুজিগঠনে উৎসাহ দান, ঋণপ্রাপ্তিতে সাহায্য প্রভৃতির মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধিপূর্বক গ্রামীন সমাজজীবনের সমস্যা সমাধান করা তথা সার্বিক গ্রামোন্নয়নই কুমিল্লা মডেলের মূল লক্ষ্য।

উত্তর

উদ্দীপকের মিসেস আমিনা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। মানব সমাজের বিভিন্নমুখী চাহিদা পূরণ ও সমস্যা সমাধানে জনগণের উদ্যোগ ও অর্থানুকূল্যে বেসরকারি সংস্থার উদ্ভব। বেসরকারি সংস্থা বলতে বোঝানো হয় সেসব সংস্থাকে যেগুলো উন্নয়ন বা সেবামূলক কর্মকান্ডে কোনো না কোনোভাবে জড়িত। অর্থাৎ, সহজভাবে বলতে গেলে, জনগণের বহুমুখী চাহিদা ও প্রয়োজন পূরণের মাধ্যমে সার্বিক উন্নয়নের লক্ষ্যে জনগণ কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠানই বেসরকারি সংস্থা। উদাহরণস্বরূপ: BRAC, ASA, Grameen Bank, Proshika প্রভৃতি বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থাসমূহের তহবিলের উৎস হলো বিভিন্ন পুঁজিবাদী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন- USAID, CIDA, NORAD। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা যেমন- Oxfam, Vivid, Kusso প্রভৃতি। শিক্ষাবিস্তার, ক্ষুদ্র ঋণদান, কৃষি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন প্রভৃতি উন্নয়নমূলক কার্যক্রম বেসরকারি সংস্থা পরিচালনা করে থাকে। উদ্দীপকের মিসেস আমিনা যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানের আর্থিক উৎস হলো বিভিন্ন দেশী-বিদেশী আর্থিক ও ত্রাণ সহায়তাকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের অন্যতম কাজ হলো দরিদ্র নারীদের আর্থ- সামাজিক উন্নয়নে সাহায্য করা। সুতরাং, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, মিসেস আমিনা যে প্রতিষ্ঠানে কাজ করেন তার সাথে বেসরকারি সংস্থার সাদৃশ্যতা বিদ্যমান।

উত্তর

উদ্দীপকের মিসেস আমিনা বেসরকারি প্রতিষ্ঠানে এবং মুনির সাহেব সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উক্ত প্রতিষ্ঠানসমূহ এক সাথে কাজ করলে সর্বাধিক সাফল্য অর্জিত হবে- এ বিষয়ের সাথে আমি একমত। কোনো দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে সর্বাধিক সাফল্য অর্জন করতে হলে সরকারি ও বেসরকারি উভয় সংস্থার একসাথে কাজ করা উচিত। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিদ্যমান আর্থ-সামাজিক সমস্যা দূরীকরণে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আর্থ- সামাজিক উন্নয়নে দরিদ্রতা অন্যতম প্রতিবন্ধক। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থা পাশাপাশি কাজ করার মাধ্যমে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে। বর্তমানে সরকার শিক্ষার প্রসারে ব্যাপক গুরুত্বারোপ করেছে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক, সর্বজনীন ও অবৈতনিক করেছে, বিনামূল্যে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বই বিতরণ করছে, মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে। এক্ষেত্রে বেসরকারি সংস্থা বৃত্তির ব্যবস্থা, খাদ্যবিতরণ, কারিগরি শিক্ষা প্রভৃতির মাধ্যমে সরকারের পরিপূরক ও সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করছে যা শিক্ষার প্রসারকে গতিশীল করে তুলেছে। জনসংখ্যা সমস্যা বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। এই বিরাট জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল সাফল্য অর্জিত হবে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থা প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও কৃষি ও শিল্পের সমন্বিত উন্নয়ন সাধন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রভৃতি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থা একত্রে কাজ করলে আর্থ-সামাজিক ক্ষেত্রে সর্বাধিক সাফল্য অর্জন করা সম্ভব। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, আর্থ-সামাজিক ক্ষেত্রে সর্বাধিক সাফল্য লাভে সরকারি ও বেসরকারি সংস্থার একত্রে কাজ করা এখন সময়ের দাবি মাত্র।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।