শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জাবেদের উদ্যোগ কোন ধরনের সংস্থার কার্যক্রমকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের জাবেদের উদ্যোগ বেসরকারি সংস্থার কার্যক্রমকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বেসরকারি সংস্থা বলতে সকল ব্যক্তিগত ও স্বেচ্ছাসেবী মুনাফা সংগঠনকে বুঝায়। বেসরকারি সংগঠনগুলো মানবতার পক্ষে কাজ করে। বাংলাদেশের প্রেক্ষিতে বেসরকারি সংস্থা বলতে ব্যক্তিগত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাকে বুঝানো হয়। এসব সংস্থা সরকারি কাঠামোর বাইরে কিছু নির্দিষ্ট আইনগত কাঠামোর মাধ্যমে কাজ করে থাকে। তাদের লক্ষ্যভুক্ত জনগণ হল গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী। দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার, ক্ষুদ্র ঋণদান, গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ প্রভৃতি বিষয়ে বেসরকারি সংস্থাসমূহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। উদ্দীপকেও দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে জাবেদ স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলে। তার এই স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সে প্রশিক্ষণ প্রদান, শিক্ষা ও কাজের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন তথা সমাজ থেকে দারিদ্র নির্মূল করার উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করে। তার এই কর্মকান্ড বেসরকারি সংস্থার কর্মকান্ডকে নিয়ে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকের জাবেদের উদ্যোগ বেসরকারি সংস্থার কার্যক্রমকে নির্দেশ করে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের জাবেদের উদ্যোগ কোন ধরনের সংস্থার কার্যক্রমকে নির্দেশ করে?…

উদ্দীপক

জাবেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগ থেকে এম.এস.এস পাস করেছে। সে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলে। প্রশিক্ষণ প্রদান, শিক্ষা ও কাজের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন তথা সমাজ থেকে দারিদ্র নির্মূল করাই হচ্ছে এই সংস্থাটির অন্যতম উদ্দেশ্য। উক্ত উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সে টার্গেট গ্রুপ তৈরি করে এ সংস্থাটির কার্যক্রম শুরু করে। বর্তমানে সংস্থাটি স্বনির্ভর জনগোষ্ঠী তৈরিতে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

Rajshahi · 2022

উত্তর

NGO এর পূর্ণরূপ হলো Non Government Organization.

উত্তর

বেকারত্ব বলতে কোন সমাজে কর্মক্ষম লোক থাকা সত্বেও কর্মসংস্থানের অভাবকে বুঝায়। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক অথচ কাজ পায় না তাকে বেকার বলে। অর্থাৎ বেকারত্ব হচ্ছে শ্রমবাজারের এমন একটি পরিস্থিতি যেখানে চাকরির থেকে শ্রমের সরবরাহ বেশি।

উত্তর

উদ্দীপকের জাবেদের উদ্যোগ বেসরকারি সংস্থার কার্যক্রমকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বেসরকারি সংস্থা বলতে সকল ব্যক্তিগত ও স্বেচ্ছাসেবী মুনাফা সংগঠনকে বুঝায়। বেসরকারি সংগঠনগুলো মানবতার পক্ষে কাজ করে। বাংলাদেশের প্রেক্ষিতে বেসরকারি সংস্থা বলতে ব্যক্তিগত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাকে বুঝানো হয়। এসব সংস্থা সরকারি কাঠামোর বাইরে কিছু নির্দিষ্ট আইনগত কাঠামোর মাধ্যমে কাজ করে থাকে। তাদের লক্ষ্যভুক্ত জনগণ হল গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী। দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার, ক্ষুদ্র ঋণদান, গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ প্রভৃতি বিষয়ে বেসরকারি সংস্থাসমূহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। উদ্দীপকেও দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে জাবেদ স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলে। তার এই স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সে প্রশিক্ষণ প্রদান, শিক্ষা ও কাজের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন তথা সমাজ থেকে দারিদ্র নির্মূল করার উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করে। তার এই কর্মকান্ড বেসরকারি সংস্থার কর্মকান্ডকে নিয়ে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকের জাবেদের উদ্যোগ বেসরকারি সংস্থার কার্যক্রমকে নির্দেশ করে।

উত্তর

“স্বনির্ভর সমাজ বিনির্মাণে জাবেদের মতো গড়ে তোলা সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে”। নিম্নে উত্তরের পক্ষে যুক্তি তুলে ধরা হলো : বেসরকারি সংস্থাগুলো মানবকল্যাণে আমাদের গ্রামীণ সমাজে নানা ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যক্রম হচ্ছে প্রশিক্ষণ প্রদান, সহজ শর্তে ঋণ প্রদান, শিক্ষা ইত্যাদি। বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আমাদের গ্রামীন সমাজ বিভিন্ন ক্ষুদ্র ও কর্মকান্ডে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারছে। যার ফলে তারা বিভিন্ন কাজকর্ম নতুন করে শুরু করতে পারছ। এছাড়াও সহজ শর্তের মাধ্যমে ঋণ গ্রহণের সুযোগ থাকার কারণে তারা প্রশিক্ষণ গ্রহণের পরবর্তীতে এই কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করতে পারছে। যার ফলে তাদের আত্মকর্মসংস্থান হওয়ার পাশাপাশি অন্যান্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে। এছাড়া ও গ্রামীণ সমাজে এই শিক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে তারা স্বনির্ভর সমাজ গড়ে তুলছে। পাশাপাশি তারা পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবেলা, দারিদ্র বিমোচন প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে আসছে, যা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উদ্দীপকেও জাবেদ গ্রামীণ জনগোষ্ঠীকে টার্গেট গ্রুপ করে দারিদ্র বিমোচনের লক্ষ্যে কাজ করে আসছে। তার এই প্রচেষ্টার ফলে কিছু মানুষ তাদের দারিদ্র্য বিমোচনের সুযোগ পাচ্ছে এবং স্বনির্ভর হয়ে উঠছে। তাই বলা যায়, স্বনির্ভর সমাজ বিনির্মাণে জাবেদের মতো গড়ে তোলা সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে - উক্তিটি যথার্থ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।