উদ্দীপকে বর্ণিত কর্মকান্ড দারিদ্র বিমোচনে সহায়ক - বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কর্মকান্ড তথা ঋণদান দারিদ্র বিমোচনে সহায়ক। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : বেসরকারি সংস্থাসমূহ আমাদের দেশে গ্রামাঞ্চলের অজ্ঞ অশিক্ষিত দরিদ্র নারীদের সহজ শর্তে ঋণদান করে থাকে। এছাড়াও তারা তাদের জন্য নানামুখী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছে। এতে করে গ্রামীণ-দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হয়ে উঠছে এবং একই সাথে তারা তাদের শিক্ষিত করার জন্য ও কর্মসূচি পরিচালনা করে আসছে। এতে করে এই নারীরা সচেতন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় পরিবার এবং সমাজের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে গ্রামীন নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি বেসরকারি সংস্থাগুলোর অন্যতম উদ্দেশ্য। এজন্য তারা নারীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে যেগুলোর মাধ্যমে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে। যেমন সঠিকভাবে হাঁস মুরগি পালন, ক্ষুদ্র ও কুটির শিল্প, মাছ চাষ, শাক সবজির বাগান করা ইত্যাদি। এছাড়াও প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তারা প্রশিক্ষণ শেষে সহজ সর্তে তাদের ঋণের ব্যবস্থা ও করে দিয়ে থাকে। যার ফলে তারা প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজেরাই স্বাবলম্বী হতে পারছে। এতে করে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যান্য নারীদেরও কর্মসংস্থান সৃষ্টি করছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কর্মকান্ড দারিদ্র বিমোচনে সহায়ক - বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর