উদ্দীপকের সংস্থাটির কার্যক্রমসমূহ সামাজিক উন্নয়নে কি কোনো ভূমিকা রাখবে? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: আমি মনে করি, উদ্দীপকের সংস্থাটি অর্থাৎ ব্র্যাকের কার্যক্রমসমূহ সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের সার্বিক উন্নয়নের নীতি নির্দেশনা প্রণয়নের দায়িত্ব সরকারের। তবে সরকারের একক প্রচেষ্টায় সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়। সম্পদের সীমাবদ্ধতার কারণে সরকার একা সব সমস্যা মোকাবিলা করে জনগণের মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারে না। এক্ষেত্রে ব্র্যাক কার্যকরী পদ্ধতি ও কর্মসূচি গ্রহণ করে সরকারি কর্মসূচির পরিপূরক হিসেবে ভূমিকা পালন করতে পারে। ব্র্যাক জনগণের চাহিদা ও প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে। বর্তমানে সংস্থাটি ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার ও আইনি সহায়তা কর্মসূচি, নারী ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রাখছে। জাতীয় পর্যায়ে সারাদেশ জুড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সংগঠনটি আন্তর্জাতিক অঙ্গনেও এর নানা কর্মসূচির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। পরিশেষে বলা যায়, ব্র্যাক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তবে এই ভূমিকা আরো বেশি বেগবান হবে সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সংস্থাটির কার্যক্রমসমূহ সামাজিক উন্নয়নে কি কোনো ভূমিকা র…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর