শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা দাও।

উত্তর: উদ্দীপকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কথা বলা হয়েছে । ব্র্যাক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি স্যার ফজলে হাসান আবেদ কর্তৃক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ব্র্যাকের প্রধান কার্যক্রম হলো গ্রামের ভূমিহীন দরিদ্রদের মধ্যে বিভিন্ন উপার্জনমূলক কাজের জন্য স্বল্প সুদে ঋণদান করা। ব্র্যাকের সব উদ্যোগের মূলে রয়েছে গ্রাম সংগঠন । গ্রাম সংগঠনগুলো সদস্যদের সামাজিক সহায়তা এবং ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করে থাকে । ব্র্যাক পরিচালিত দরিদ্র শিশুদের জন্য উপ-আনুষ্ঠানিক শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। যারা কোনোদিন বিদ্যালয়ের চৌকাঠ মাড়াতে পারত না, ব্র্যাক সেসব দরিদ্র শিশুদের জন্য বিনা বেতনে এবং বিনামূল্যে বই-খাতা, শ্লেট, পেন্সিল সরবরাহ করে শিক্ষাদানের ব্যবস্থা করছে। এছাড়া খাবার স্যালাইন তৈরি, শিশুদের টিকাদান ও ভিটামিন 'এ' বিতরণ, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও পয়ঃনিষ্কাশন প্রভৃতি কর্মসূচি গ্রহণ করে ব্র্যাক গ্রামীণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। উদ্দীপকের মাহতাব একটি বেসরকারি সংস্থার কর্মী, যে সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল কার্যক্রম হলো দরিদ্র নারী-পুরুষকে ক্ষুদ্র ব্যবসা, গরু-ছাগল, হাঁস-মুরগী পালন, কুটির শিল্প ও হস্তশিল্প ইত্যাদি আয়- বৃদ্ধিমূলক প্রকল্পে ঋণ সহায়তা করা। মাহতাবের এ সংস্থার কার্যক্রম এবং উপরে আলোচিত ব্র্যাকের কার্যক্রমের সাথে তুলনা করলে সহজেই প্রতীয়মান হয় যে, মাহতাবের সংস্থাটি ব্র্যাকের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বেসরকারি সংস্থা ব্র্যাকের কথা বলা হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা দাও।

উদ্দীপক

মাহতাব একটি বেসরকারি সংস্থার কর্মী। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি ত্রাণ কার্যক্রমের উদ্দেশ্যে গঠিত হলেও বর্তমানে দরিদ্র নারী-পুরুষকে ক্ষুদ্র ব্যবসা, রু-ছাগল, হাস-মুরগি পালন, কুটির ও হস্তশিল্প ইত্যাদি আয়বৃদ্ধিমূলক প্রকল্পে ঋণ সহায়তা দেয়। মাহতাব এসব উৎপাদিত পণ্য বাজারজাতকরণের দায়িত্বে নিয়োজিত ।

Combined · 2019

উত্তর

ASA-এর পূর্ণরূপ হলো— Association for Social Advancement.

উত্তর

দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং উন্নয়নের জন্য শিক্ষার ভূমিকা অপরিসীম। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দক্ষ মানবসম্পদের কোনো বিকল্প নেই। আর এই দক্ষ মানবসম্পদ সৃষ্টির অন্যতম প্রধান হাতিয়ার হলো শিক্ষা। দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে শিক্ষাই একমাত্র মাধ্যম। তাই দেশের জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় কার্যকরী ভূমিকা পালন করার জন্য প্রয়োজন দক্ষ মানবশক্তি। আর এই দক্ষ মানবশক্তি বা মানবসম্পদ তৈরি করতে পারে শিক্ষা ।

উত্তর

উদ্দীপকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কথা বলা হয়েছে । ব্র্যাক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি স্যার ফজলে হাসান আবেদ কর্তৃক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ব্র্যাকের প্রধান কার্যক্রম হলো গ্রামের ভূমিহীন দরিদ্রদের মধ্যে বিভিন্ন উপার্জনমূলক কাজের জন্য স্বল্প সুদে ঋণদান করা। ব্র্যাকের সব উদ্যোগের মূলে রয়েছে গ্রাম সংগঠন । গ্রাম সংগঠনগুলো সদস্যদের সামাজিক সহায়তা এবং ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করে থাকে । ব্র্যাক পরিচালিত দরিদ্র শিশুদের জন্য উপ-আনুষ্ঠানিক শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। যারা কোনোদিন বিদ্যালয়ের চৌকাঠ মাড়াতে পারত না, ব্র্যাক সেসব দরিদ্র শিশুদের জন্য বিনা বেতনে এবং বিনামূল্যে বই-খাতা, শ্লেট, পেন্সিল সরবরাহ করে শিক্ষাদানের ব্যবস্থা করছে। এছাড়া খাবার স্যালাইন তৈরি, শিশুদের টিকাদান ও ভিটামিন 'এ' বিতরণ, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও পয়ঃনিষ্কাশন প্রভৃতি কর্মসূচি গ্রহণ করে ব্র্যাক গ্রামীণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। উদ্দীপকের মাহতাব একটি বেসরকারি সংস্থার কর্মী, যে সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল কার্যক্রম হলো দরিদ্র নারী-পুরুষকে ক্ষুদ্র ব্যবসা, গরু-ছাগল, হাঁস-মুরগী পালন, কুটির শিল্প ও হস্তশিল্প ইত্যাদি আয়- বৃদ্ধিমূলক প্রকল্পে ঋণ সহায়তা করা। মাহতাবের এ সংস্থার কার্যক্রম এবং উপরে আলোচিত ব্র্যাকের কার্যক্রমের সাথে তুলনা করলে সহজেই প্রতীয়মান হয় যে, মাহতাবের সংস্থাটি ব্র্যাকের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বেসরকারি সংস্থা ব্র্যাকের কথা বলা হয়েছে।

উত্তর

আমি মনে করি, উদ্দীপকের সংস্থাটি অর্থাৎ ব্র্যাকের কার্যক্রমসমূহ সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের সার্বিক উন্নয়নের নীতি নির্দেশনা প্রণয়নের দায়িত্ব সরকারের। তবে সরকারের একক প্রচেষ্টায় সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়। সম্পদের সীমাবদ্ধতার কারণে সরকার একা সব সমস্যা মোকাবিলা করে জনগণের মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারে না। এক্ষেত্রে ব্র্যাক কার্যকরী পদ্ধতি ও কর্মসূচি গ্রহণ করে সরকারি কর্মসূচির পরিপূরক হিসেবে ভূমিকা পালন করতে পারে। ব্র্যাক জনগণের চাহিদা ও প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে। বর্তমানে সংস্থাটি ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার ও আইনি সহায়তা কর্মসূচি, নারী ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রাখছে। জাতীয় পর্যায়ে সারাদেশ জুড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সংগঠনটি আন্তর্জাতিক অঙ্গনেও এর নানা কর্মসূচির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। পরিশেষে বলা যায়, ব্র্যাক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তবে এই ভূমিকা আরো বেশি বেগবান হবে সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।