সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন নগরায়ণ –বুঝিয়ে লেখ।
উত্তর: সামাজিক উন্নয়নের সাথে নগরায়ণের গভীর সম্পর্ক রয়েছে। নগরায়ণের ফলে মানুষ গ্রাম থেকে নগরের দিকে ধাবিত হয় এবং মানুষের মনে নগর মানসিকতা গড়ে ওঠে। নগরে বসবাসকারী মানুষের জীবনপ্রণালি গ্রামীণ মানুষের জীবনযাপন পদ্ধতি হতে আলাদা। নগর মানসিকতা নগরবাসীর কাজকর্মে, চিন্তাচেতনায়- এককথায় মূল্যবোধে পরিবর্তন ঘটায় নগরে বিভিন্ন পেশার সুযোগ থাকায় নগরবাসীদের আর্থসামাজিক তথা মর্যাদাগত উন্নয়ন দ্রুত বৃদ্ধি পায়। যেমন— গ্রাম থেকে আসা একটি ছেলে নগরে এসে চাকরি করার মাধ্যমে তার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গ্রামেও তার মর্যাদার উন্নয়ন ঘটে। এভাবেই নগরায়ণের মাধ্যমে সমাজের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে সামাজিক উন্নয়ন সাধিত হয় ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন নগরায়ণ –বুঝিয়ে লেখ।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর