দৃশ্য-২ এর সংস্থার কার্যক্রম অর্থাৎ বেসরকারি সংস্থা বাংলাদেশের গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে । প্রশ্নোক্ত এ উক্তিটি সম্পূর্ণ সঠিক।
বাংলাদেশে বিভিন্ন বেসরকারি সংস্থা আর্থসামাজিক উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দারিদ্র্যবিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবাধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বেসরকারি সংস্থাসমূহ। বর্তমানে দেশে রেজিস্ট্রিকৃত প্রায় ২২৪০ দেশি-বিদেশি বেসরকারি সংস্থা প্রায় দুই কোটি উপকারভোগীর সংখ্যা তৈরি করেছে এবং কর্মসংস্থান সৃষ্টি করেছে, অসংখ্য মানুষের। তদ্রুপ একটি বেসরকারি প্রতিষ্ঠানের থেকে দৃশ্য-২ এর সখিনা ও বানেসা ঋণ নিয়ে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রতিষ্ঠার মাধ্যমে সাবলম্বী হয়েছেন। যেখানে অন্য নারীরাও কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। যা সম্ভবপর হয়েছে বেসরকারি সাহায্য সংস্থার কারণে। বেসরকারি সংস্থাসমূহ গ্রামীণ কুটির শিল্পসমূহের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঋণ দান ও প্রশিক্ষণ ছাড়াও উৎপাদিত পণ্য বাজারজাতকরণে বেসরকারি সংস্থাসমূহ সহায়তা করে থাকে। এছাড়াও গ্রামীণ নারী সমাজের ক্ষমতায়ন ঘটাতে বেসরকারি সংস্থাসমূহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে।
পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে প্রশ্নোক্ত উক্তিটির সাথে নির্দ্বিধায় একমত পোষণ করা যায়।