উদ্দীপকের জাবেদের উদ্যোগ বেসরকারি সংস্থার কার্যক্রমকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :
বেসরকারি সংস্থা বলতে সকল ব্যক্তিগত ও স্বেচ্ছাসেবী মুনাফা সংগঠনকে বুঝায়। বেসরকারি সংগঠনগুলো মানবতার পক্ষে কাজ করে। বাংলাদেশের প্রেক্ষিতে বেসরকারি সংস্থা বলতে ব্যক্তিগত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাকে বুঝানো হয়। এসব সংস্থা সরকারি কাঠামোর বাইরে কিছু নির্দিষ্ট আইনগত কাঠামোর মাধ্যমে কাজ করে থাকে। তাদের লক্ষ্যভুক্ত জনগণ হল গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী। দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার, ক্ষুদ্র ঋণদান, গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ প্রভৃতি বিষয়ে বেসরকারি সংস্থাসমূহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
উদ্দীপকেও দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে জাবেদ স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলে। তার এই স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সে প্রশিক্ষণ প্রদান, শিক্ষা ও কাজের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন তথা সমাজ থেকে দারিদ্র নির্মূল করার উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করে। তার এই কর্মকান্ড বেসরকারি সংস্থার কর্মকান্ডকে নিয়ে ইঙ্গিত করে।
তাই বলা যায়, উদ্দীপকের জাবেদের উদ্যোগ বেসরকারি সংস্থার কার্যক্রমকে নির্দেশ করে।