শেয়ারFacebookWhatsApp

সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ ?

উত্তর: সামাজিক উন্নয়ন বলতে সমাজের সার্বিক কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক ইতিবাচক পরিবর্তনকে বোঝায় । সামাজিক উন্নয়ন এমন সামাজিক পরিবর্তন প্রক্রিয়া, যা সমাজের সদস্যদের কাছে প্রত্যাশিত। ব্রিটিশ সমাজবিজ্ঞানী টি. বি. বটোমোর সামাজিক উন্নয়ন বলতে জ্ঞানের উন্নয়ন এবং প্রযুক্তি ও অর্থনৈতিক দক্ষতার মাধ্যমে প্রাকৃতিক নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধিকে বুঝিয়েছেন। এটি মূলত সমাজের বিদ্যমান অবস্থার চেয়ে উন্নততর অবস্থার নির্দেশক ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ ?

উদ্দীপক

স্বামীর মৃত্যুর পর দিশেহারা করিমান বিবি তার প্রতিবেশীর সহায়তায় এমন একটি সংস্থার সদস্যভুক্ত হয়, যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং যারা, জীবিকার জন্য কমপক্ষে বছরের ১০০ দিন শ্রম বিক্রি করে সেসব জনগোষ্ঠীকে ঋণ প্রদান করে। মাধ্যমিক ও স্কুল পর্যায়ে বিজ্ঞান এবং ইংরেজি শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের জন্য সরকারকে সহায়তা করে ।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

BRDB-এর পূর্ণরূপ হলো— 'Bangladesh Rural Development Board.Board^{\prime}.

উত্তর

সামাজিক উন্নয়ন বলতে সমাজের সার্বিক কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক ইতিবাচক পরিবর্তনকে বোঝায় । সামাজিক উন্নয়ন এমন সামাজিক পরিবর্তন প্রক্রিয়া, যা সমাজের সদস্যদের কাছে প্রত্যাশিত। ব্রিটিশ সমাজবিজ্ঞানী টি. বি. বটোমোর সামাজিক উন্নয়ন বলতে জ্ঞানের উন্নয়ন এবং প্রযুক্তি ও অর্থনৈতিক দক্ষতার মাধ্যমে প্রাকৃতিক নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধিকে বুঝিয়েছেন। এটি মূলত সমাজের বিদ্যমান অবস্থার চেয়ে উন্নততর অবস্থার নির্দেশক ।

উত্তর

উদ্দীপকের করিমান বিবি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সদস্য। আর্থ-সামাজিক উন্নয়নে ব্র্যাক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে । ব্র্যাক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি স্যার ফজলে হাসান আবেদ কর্তৃক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি দরিদ্র শ্রেণির অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে। এছাড়া বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদানও করে। উদ্দীপকের করিমান বিবি এমন একটি সংস্থার সদস্য হয়েছে, যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। সংস্থাটি যারা জীবিকার জন্য কমপক্ষে বছরের ১০০ দিন শ্রম বিক্রি করে সেসব জনগোষ্ঠীকে ঋণ প্রদান করে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান এবং ইংরেজি শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের জন্য সরকারকে সহায়তা করে। এসব তথ্য এবং পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, করিমান বিবি বেসরকারি সংস্থা ব্র্যাকের সদস্য হয়েছেন। বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্র্যাক নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করে । ব্র্যাকের প্রধান কার্যক্রম হলো গ্রামের ভূমিহীন দরিদ্রদের মধ্যে বিভিন্ন উপার্জনমূলক কাজের জন্য স্বল্প সুদে ঋণদান করা। ব্র্যাকের সব উদ্যোগের মূলে রয়েছে গ্রাম সংগঠন । গ্রাম সংগঠনগুলো সদস্যদের সামাজিক সহায়তা এবং ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করে থাকে। ব্র্যাক পরিচালিত দরিদ্র শিশুদের জন্য উপ-আনুষ্ঠানিক শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। যারা কোনোদিন বিদ্যালয়ের চৌকাঠ মাড়াতে পারত না, ব্র্যাক সেসব দরিদ্র শিশুদের জন্য বিনা বেতনে এবং বিনামূল্যে বই-খাতা, শ্লেট, পেন্সিল সরবরাহ করে শিক্ষাদানের ব্যবস্থা করছে। এছাড়া খাবার স্যালাইন তৈরি, শিশুদের টিকাদান ও ভিটামিন 'এ' বিতরণ, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও পয়ঃনিষ্কাশন প্রভৃতি কর্মসূচি গ্রহণ করে ব্র্যাক গ্রামীণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ।

উত্তর

উদ্দীপক দ্বারা নির্দেশিত সংস্থা তথা ব্র্যাক সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে সমাজ উন্নয়নের ক্ষেত্রে গতিশীল ভূমিকা পালন করছে । দেশের সার্বিক উন্নয়নের নীতি নির্দেশনা প্রণয়নের দায়িত্ব সরকারের। তবে সরকারের একক প্রচেষ্টায় সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়। সম্পদের সীমাবদ্ধতার কারণে সরকার একা সব সমস্যা মোকাবিলা করে জনগণের মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারে না । এক্ষেত্রে ব্র্যাক কার্যকরী পদ্ধতি ও কর্মসূচি গ্রহণ করে সরকারি কর্মসূচির পরিপূরক হিসেবে ভূমিকা পালন করতে পারে । ব্র্যাক জনগণের চাহিদা ও প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে। বর্তমানে সংস্থাটি ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার ও আইনি সহায়তা কর্মসূচি, নারী ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রাখছে। জাতীয় পর্যায়ে সারাদেশ জুড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সংগঠনটি আন্তর্জাতিক অঙ্গনেও এর নানা কর্মসূচির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। ব্র্যাকের এসব কাজে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। পরিশেষে বলা যায়, ব্র্যাক সরকারের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করে কর্মকাণ্ড পরিচালনা করে। আর এ সমন্বয় এবং কর্মকাণ্ডের মাধ্যমে সংস্থাটি সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ।
HSCSociology 2nd Paperবিএএফ শাহীন কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।