শেয়ারFacebookWhatsApp

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?

উদ্দীপক

জনাব “ক” ১৯৭২ সালে যুদ্ধে ক্ষতিগ্রস্ত নিঃস্ব মানুষের পুনর্বাসনের জন্য একটি এনজিও প্রতিষ্ঠা করেন। যার উদ্দেশ্য ছিল গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। গ্রামের দরিদ্র নারী আমেনা ও রাহেলা উক্ত এনজিও থেকে ঋণ নিয়ে ও সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে সংসারে সচ্ছলতা নিয়ে আসে। বর্তমানে গ্রামের অনেক নারী তাদের সাথে কাজ করে।

Jessore · 2023

উত্তর

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।

উত্তর

সার্বিকভাবে সমাজ কাঠামোর উন্নয়ন ঘটনার সামাজিক প্রক্রিয়াকে সামাজিক উন্নয়ন বলে । সামাজিক উন্নয়ন বলতে সমাজের সকল বিষয়ের ইতিবাচক পরিবর্তনকে নির্দেশ করা হয়। যেমন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, সামাজিক নিরাপত্তা, মানবিক স্বাধীনতা, সামাজিক সেবা ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন। অর্থাৎ সামাজিক উন্নয়ন হল সমাজের সার্বিক ইতিবাচক কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন।

উত্তর

উদ্দীপকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে নির্দেশ করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : যুদ্ধের পর ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের নিঃস্ব ও অসহায় মানুষদের জরুরি ত্রাণ সাহায্য প্রদান এবং তাদের পুনর্বাসনের লক্ষে স্যার ফজলে হাসান আবেদ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রতিষ্ঠা করেন। সে সময় সংস্থাটি স্বল্প সুদে গ্রামীণ জনগোষ্ঠীদের ক্ষুদ্রঋণ প্রদান করতেন। অর্থাৎ সংস্থাটি সেসময় থেকে আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও পরবর্তীতে সংস্থাটি আরো অন্যান্য কার্যক্রম হাতে নেয়। যেমন শিশুদের টিকাদান, ভিটামিন এ বিতরণ, পরিবার পরিকল্পনা, পুষ্টিপরামর্শ, পয়:নিষ্কাশন ইত্যাদি। বর্তমানেও সহ ব্রেক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উদ্দীপকেও বলা হয়েছে, নিঃস্ব মানুষের পুনর্বাসনের জন্য একটি এনজিও প্রতিষ্ঠা করেন। যার উদ্দেশ্য ছিল গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। গ্রামের দরিদ্র নারী আমেনা ও রাহেলা উক্ত এনজিও থেকে ঋণ নিয়ে ও সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে সংসারে সচ্ছলতা নিয়ে আসে। উদ্দীপকের তথ্যগুলো ব্র্যাককেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে নির্দেশ করা হয়েছে।

উত্তর

গ্রামীণ নারীদের আর্থসামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত কার্যাবলী তথা ক্ষুদ্র ঋণ প্রদান ও প্রশিক্ষণমূলক কর্মসূচির ভূমিকা নিম্নে বিশ্লেষণ করা হলো : বেসরকারি সংস্থাসমূহ আমাদের দেশে গ্রামাঞ্চলের অজ্ঞ অশিক্ষিত দরিদ্র নারীদের সহজ শর্তে ঋণদান করে থাকে। এছাড়াও তারা তাদের জন্য নানামুখী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছে। এতে করে গ্রামীণ-দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হয়ে উঠছে এবং একই সাথে তারা তাদের শিক্ষিত করার জন্য ও কর্মসূচি পরিচালনা করে আসছে। এতে করে এই নারীরা সচেতন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় পরিবার এবং সমাজের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে গ্রামীন নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি বেসরকারি সংস্থাগুলোর অন্যতম উদ্দেশ্য। এজন্য তারা নারীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে যেগুলোর মাধ্যমে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে। যেমন সঠিকভাবে হাঁস মুরগি পালন, ক্ষুদ্র ও কুটির শিল্প, মাছ চাষ, শাক সবজির বাগান করা ইত্যাদি। এছাড়াও প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তারা প্রশিক্ষণ শেষে সহজ সর্তে তাদের ঋণের ব্যবস্থা ও করে দিয়ে থাকে। যার ফলে তারা প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজেরাই স্বাবলম্বী হতে পারছে। এতে করে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যান্য নারীদেরও কর্মসংস্থান সৃষ্টি করছে। তাই বলা যায়, বেসরকারি সংস্থাগুলোর সহজ শর্তে ঋণ প্রদান এবং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান গড়ার মধ্যে দিয়ে স্বনির্ভর সমাজ গড়ছে। একই সাথে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।
HSCSociology 2nd PaperJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।