শেয়ারFacebookWhatsApp

পল্লী উন্নয়ন কি?

উত্তর: গ্রামীণ অঞ্চলের জীবনমান ও অবকাঠামগত উন্নয়নই হচ্ছে পল্লী উন্নয়ন।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

পল্লী উন্নয়ন কি?

উদ্দীপক

বিধবা ভূমিহীন নারী রুফিয়া ছোট ছোট বাচ্চাদের নিয়ে অসহায় অবস্থার মধ্যে পড়ে। গ্রামের অন্য নারীদের পরামর্শে এসে একটি সংস্থা থেকে অর্থ সহায়তা নিয়ে নার্সারি গড়ে তোলে। সংস্থাটি ১৯৭২ সালে গঠিত হয় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনার জন্য। বর্তমানে তার নার্সারি অনেক আকার অনেক বড় হয়েছে। তার উৎপাদিত চারা এলাকার মানুষের প্রয়োজন মিটিয়ে বিভিন্ন জেলাতেও যাচ্ছে। তার নার্সারিতে বর্তমানে পুরুষ ও মহিলা শ্রমিক মিলে ২০ জনের মত কাজ করে। তার ছেলে-মেয়েরা সংস্থাটির পরিচালিত স্কুলে পড়ালেখা শেষ করে বর্তমানে উচ্চ শিক্ষা গ্রহণ করছে।

Dhaka · 2023

উত্তর

গ্রামীণ অঞ্চলের জীবনমান ও অবকাঠামগত উন্নয়নই হচ্ছে পল্লী উন্নয়ন।

উত্তর

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বার্ড থেকে উদ্ভূত ও বিকশিত একটি গ্রাম উন্নয়ন উদ্যোগ হলো কুমিল্লা মডেল। কুমিল্লা মডেল হলো কুমিল্লা জেলা শহরের অবস্থিত এমন একটি প্রশিক্ষণ গবেষণা প্রতিষ্ঠান যা তৃনমূল পর্যায়ের জনগণ তথা কৃষকদের প্রত্যক্ষ অংশ গ্রহণের মাধ্যমে ও সমরায়ের ভিত্তিতে কৃষি ও পল্লী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। উন্নত কৃষি পদ্ধতির প্রসার প্রযুক্তিগত উদ্ভাবন সমূহ প্রয়োগে কৃষকদের উৎসাহদান, কৃষকদের প্রশিক্ষণ প্রদান, পুঁজিগঠনের উৎসাহ দা, ঋণপ্রাপ্তিতে সাহায্য প্রভৃতির মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি করে গ্রামীন সমাজ জীবনে সমস্যা সমাধান করা তথা সার্বিক গ্রামোন্নয়নই কুমিল্লা মডেলের মূল লক্ষ্য।

উত্তর

উদ্দীপকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশের বেসরকারি সংস্থা গুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত ব্র্যাক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার শরণার্থী ভারতে আশ্রয় নেয়। তাদের দুঃখ দুর্দশা দেখে তিনি ত্রাণ কার্য পরিচালনার উদ্দেশ্যে প্রথমে Save Bangladesh নামে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ১৯৭১ সালে এই ত্রানকার্য পরিচালনার সময় তার বাস্তব অভিজ্ঞতা এবং শরণার্থীদের সাহায্য করার জন্য সংগৃহীত অর্থের উদ্বৃত্ত অংশের মাধ্যমে ১৯৭২ সালে তিনি সিলেটের শাল্লা গ্রামে বাংলাদেশ পুনর্গঠন কমিটি নামে একটি সংস্থা গড়ে তোলেন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি ব্র্যাক নামে পরিচালিত হয়। বর্তমানে ব্র্যাক গ্রামীণ দরিদ্র অসহায়দের দুঃখ দুর্দশা লাঘবের জন্য ক্ষুদ্রঋণ প্রদানসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করছে। উপ-আনুষ্ঠানিক শিক্ষা, স্যালাইন তৈরি প্রশিক্ষণ, নিরাপদ সড়ক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ও ব্র্যাকের আড়ং নামের একটি বিক্রয় কেন্দ্র রয়েছে। উদ্দীপকেও যে সংস্থাটির কথা বলা হয়েছে, সে সংস্থা ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়। এছাড়াও এই সংস্থা থেকে রুফিয়া আর্থিক সহায়তা নিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তোলে। যার ফলে বর্তমান সে নিজের প্রয়োজন মিটানোর পাশাপাশি আরও প্রায় ২০ জনের কর্মসংস্থান তৈরি করতে পেরেছে। এছাড়াও এই সংস্থাটির পরিচালিত স্কুলে তার সন্তানরা পড়ালেখার সুযোগ পেয়েছে। যা বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে নির্দেশ করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কথা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত কর্মকান্ড তথা ঋণদান দারিদ্র বিমোচনে সহায়ক। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : বেসরকারি সংস্থাসমূহ আমাদের দেশে গ্রামাঞ্চলের অজ্ঞ অশিক্ষিত দরিদ্র নারীদের সহজ শর্তে ঋণদান করে থাকে। এছাড়াও তারা তাদের জন্য নানামুখী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছে। এতে করে গ্রামীণ-দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হয়ে উঠছে এবং একই সাথে তারা তাদের শিক্ষিত করার জন্য ও কর্মসূচি পরিচালনা করে আসছে। এতে করে এই নারীরা সচেতন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় পরিবার এবং সমাজের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে গ্রামীন নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি বেসরকারি সংস্থাগুলোর অন্যতম উদ্দেশ্য। এজন্য তারা নারীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে যেগুলোর মাধ্যমে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে। যেমন সঠিকভাবে হাঁস মুরগি পালন, ক্ষুদ্র ও কুটির শিল্প, মাছ চাষ, শাক সবজির বাগান করা ইত্যাদি। এছাড়াও প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তারা প্রশিক্ষণ শেষে সহজ সর্তে তাদের ঋণের ব্যবস্থা ও করে দিয়ে থাকে। যার ফলে তারা প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজেরাই স্বাবলম্বী হতে পারছে। এতে করে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যান্য নারীদেরও কর্মসংস্থান সৃষ্টি করছে।
HSCSociology 2nd PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।