উদ্দীপক ২-এ বর্ণিত সংস্থাটির দারিদ্র্য বিমোচনে ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপক-২-এ বর্ণিত সংস্থাটি অর্থাৎ গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ ব্যাংক পল্লি অঞ্চলের ভূমিহীন নারী-পুরুষদের জন্য ঋণসুবিধা প্রদানের উদ্দেশ্যে ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর অধীনে কর্পোরেট সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত একটি বিশেষ ধরনের ব্যাংক। চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন জোবরা গ্রামে ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক ১৯৭৬ সালে চালু করা পল্লি ব্যাংকিং-এর একটি পাইলট প্রকল্প থেকে গ্রামীণ ব্যাংকের উৎপত্তি। এটি গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে বিনা জামানতে ঋণ দান করে থাকে। উদ্দীপক-২ এ-ও উপর্যুক্ত বিষয়গুলিই উল্লেখ করা হয়েছে। যা গ্রামীণ ব্যাংকেই নির্দেশ করে। নারী-পুরুষ নির্বিশেষে ভূমিহীন দরিদ্র জনগণকে আয় সৃষ্টিকারী ও জীবিকানির্ভর নানাবিধ কাজের জন্য জামানতবিহীন ঋণদান করাই গ্রামীণ ব্যাংকের প্রধান কাজ। এছাড়া উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও বন, সেবা খাত, ব্যবসায়-বাণিজ্য, দোকান পরিচালনা প্রভৃতি ক্ষেত্রেও এটি ঋণ প্রদান করে। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের এসব কার্যক্রম প্রশংসিত হয়েছে। গ্রামীণ ব্যাংকের কর্মসূচির মাধ্যমে গ্রামাঞ্চলে ভূমিহীন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি সম্ভব হয়েছে। যা সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল আমেরিকা, কানাডা, জর্মানির মতো উন্নত দেশে ব্যবহৃত হচ্ছে। ব্যাংকটির ঋণ বিতরণ ও আদায়ের পদ্ধতি দারিদ্র্য দূরীকরণের জন্য কার্যকর ও ফলপ্রসূ মডেল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতিস্বরূপ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, দারিদ্র্য বিমোচনে গ্রামীণ। ব্যাংকের ভূমিকা অপরিসীম ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক ২-এ বর্ণিত সংস্থাটির দারিদ্র্য বিমোচনে ভূমিকা মূল্যায়ন কর।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর