উদ্দীপকে ছক 'A [গণিত] এ কোন সংস্থাকে নির্দেশ করছে? উক্ত সংস্থার উদ্দেশ্য ও কার্যাবলি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ছক-'A [গণিত] বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংককে নির্দেশ করছে।গ্রামীণ ব্যাংক দেশের পল্লি অন্যলের দরিদ্র নারী-পুরুষদের জন্য সহজে ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর অধীনে একটি কর্পোরেট সংস্থা হিসেবে ওই বছরের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত একটি বিশেষ ধরনের ব্যাংক। ১৯৭৬ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন জোবরা গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জামানতবিহীন ঋণ প্রদানের উপযোগিতা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি পাইলট প্রকল্প চালু করেন। এই প্রকল্পের ভিত্তিতেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকের ছক-'A [গণিত] তেও অনুরূপ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। যা গ্রামীণ ব্যাংককে নির্দেশ করে। গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো গ্রামের দুস্থ, অসহায়, পুঁজিহীন মহিলা ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করা। এজন্য সংস্থাটি মহিলাদের বিনা জামানতে এবং সহজ শর্তে ক্ষুদ্র ঋণ বিতরণ করে। এছাড়া সংস্থাটি বিভিন্ন ধরনের বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এছাড়া গ্রামীণ ব্যাংক ঋণগ্রহীতাদের মধ্যে আর্থসামাজিক অবস্থার উন্নতিকল্পে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে। যেমন- বৃক্ষরোপণ, পরিবার ছোট রাখা, খরচ কমানো ও সঞ্চয় করা, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষাদান, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, পরিষ্কার পানি পান, বাল্যবিবাহ রোধ, নির্যাতন রোধ, সঠিক সময়ে ঋণ পরিশোধ ইত্যাদি। এসব উন্নয়নমূলক কর্মকান্ডের কারণে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। তাই বলা যায়, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যাবলি সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ছক 'A এ কোন সংস্থাকে নির্দেশ করছে? উক্ত সংস্থার উদ্দেশ্য …
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর