চিত্র 'ক'-এর সাথে চিত্র 'খ'-এর প্রতিষ্ঠানের মধ্যে মৌলিক পার্থক্যগুলো বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র 'ক'-এর বেসরকারি সংস্থার সাথে চিত্র 'খ' এ নির্দেশিত প্রতিষ্ঠান তথা সরকারি প্রতিষ্ঠানের কতিপয় মৌলিক পার্থক্য রয়েছে। যেসব সংস্থা বা প্রতিষ্ঠান পুরাপুরি সরকারি ব্যবস্থাপনায় থাকে তা হলো সরকারি সংস্থা। বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড বা BRDB, বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি বা BARD বাংলাদেশের অন্যতম বৃহৎ সরকারি সংস্থা হিসেবে পরিচিত। উদ্দীপকের চিত্র 'খ'-তেও BRDB ও BARD-এর চিত্র উল্লেখ রয়েছে। অর্থাৎ চিত্র 'খ' সরকারি সংস্থা। সরকারি সংস্থা ও বেসরকারি সংস্থার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন- বেসরকারি সংস্থাগুলো আন্তর্জাতিক, জাতীয় বা আঞ্চলিকভাবে সেবামূলক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে। এসব সংস্থা বৈদেশিক সহায়তা, স্বেচ্ছামূলক কার্যক্রম, রেগুলেশন অর্ডিন্যান্স-১৯৭৮ সালের আওতায় সমাজকল্যাণ বিভাগের রেজিস্ট্রেশন প্রাপ্ত। এসব সংস্থার বিধিবিধান ও নীতিমালা সাধারণত নিজস্ব বিশেষজ্ঞ দ্বারা প্রণীত হয়। এছাড়া বেসরকারি সংস্থাগুলো বিদেশি সাহায্যদাতাদের নিকট দায়বদ্ধ, উপকারভোগীদের প্রতি নয়। অন্যদিকে, সরকারি সংস্থাগুলো শুধুমাত্র দেশের অভ্যন্তরে অর্থাৎ জাতীয় ও আঞ্চলিক পরিমন্ডলে সেবা ও উন্নয়নমূলক কাজ করে থাকে। সরকারি সংস্থা ব্যয় নির্বাহের প্রধান উৎস সরকারের আর্থিক সংস্থান। সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধনের সরকারি সংস্থা পরিচালিত হয়। সরকারি সংস্থা পরীক্ষামূলকভাবে কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না। এছাড়া সরকারি সংস্থার আইন ও বিধিবিধান সরকার নির্ধারিত হওয়ায় সরকার ছাড়া অন্য কারও কাছে এটি দায়বদ্ধ নয়। সুতরাং উপরের আলোচনা থেকে স্পষ্ট যে, সরকারি ও বেসরকারি সংস্থাই আর্থিক সেবামূলক প্রতিষ্ঠান হলেও এদের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
চিত্র 'ক'-এর সাথে চিত্র 'খ'-এর প্রতিষ্ঠানের মধ্যে মৌলিক পার্থক্যগুল…
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর