শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ১-এ বর্ণিত সংস্থাটির বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপক-১-এ বর্ণিত সংস্থাটি হলো বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড)। সংস্থাটি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালে পল্লি উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান। বার্ডের কর্মসূচির মধ্যে অন্যতম হলো গ্রামে টেকসই সংগঠন সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, দ্বি-স্তর বিশিষ্ট সমবায় গঠন ইত্যাদি। উদ্দীপক-১-এ উপরিউক্ত উদ্দেশ্যগুলোই উল্লেখ করা হয়েছে যা বার্ডকে নির্দেশ করে। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামের সর্বস্তরের জনগণ বার্ডের সমবায় প্রকল্প থেকে সহযোগিতা পেত। এছাড়া অকৃষিখাতে ভূমিহীন শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। আবার গ্রামের সাথে বহির্বিশ্বের কার্যকর যোগাযোগ স্থাপন এবং সরকারি সেবা গ্রামে পৌঁছানোর মাধ্যমে সামাজিক উন্নয়ন নিশ্চিত করে। সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ভূমিকা অনস্বীকার্য।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ১-এ বর্ণিত সংস্থাটির বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে…

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

উদ্দীপক-১-এ বর্ণিত সংস্থাটি হলো বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড)। সংস্থাটি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালে পল্লি উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান। বার্ডের কর্মসূচির মধ্যে অন্যতম হলো গ্রামে টেকসই সংগঠন সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, দ্বি-স্তর বিশিষ্ট সমবায় গঠন ইত্যাদি। উদ্দীপক-১-এ উপরিউক্ত উদ্দেশ্যগুলোই উল্লেখ করা হয়েছে যা বার্ডকে নির্দেশ করে। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামের সর্বস্তরের জনগণ বার্ডের সমবায় প্রকল্প থেকে সহযোগিতা পেত। এছাড়া অকৃষিখাতে ভূমিহীন শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। আবার গ্রামের সাথে বহির্বিশ্বের কার্যকর যোগাযোগ স্থাপন এবং সরকারি সেবা গ্রামে পৌঁছানোর মাধ্যমে সামাজিক উন্নয়ন নিশ্চিত করে। সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ভূমিকা অনস্বীকার্য।

উত্তর

উদ্দীপক-২-এ বর্ণিত সংস্থাটি অর্থাৎ গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ ব্যাংক পল্লি অঞ্চলের ভূমিহীন নারী-পুরুষদের জন্য ঋণসুবিধা প্রদানের উদ্দেশ্যে ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর অধীনে কর্পোরেট সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত একটি বিশেষ ধরনের ব্যাংক। চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন জোবরা গ্রামে ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক ১৯৭৬ সালে চালু করা পল্লি ব্যাংকিং-এর একটি পাইলট প্রকল্প থেকে গ্রামীণ ব্যাংকের উৎপত্তি। এটি গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে বিনা জামানতে ঋণ দান করে থাকে। উদ্দীপক-২ এ-ও উপর্যুক্ত বিষয়গুলিই উল্লেখ করা হয়েছে। যা গ্রামীণ ব্যাংকেই নির্দেশ করে। নারী-পুরুষ নির্বিশেষে ভূমিহীন দরিদ্র জনগণকে আয় সৃষ্টিকারী ও জীবিকানির্ভর নানাবিধ কাজের জন্য জামানতবিহীন ঋণদান করাই গ্রামীণ ব্যাংকের প্রধান কাজ। এছাড়া উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও বন, সেবা খাত, ব্যবসায়-বাণিজ্য, দোকান পরিচালনা প্রভৃতি ক্ষেত্রেও এটি ঋণ প্রদান করে। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের এসব কার্যক্রম প্রশংসিত হয়েছে। গ্রামীণ ব্যাংকের কর্মসূচির মাধ্যমে গ্রামাঞ্চলে ভূমিহীন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি সম্ভব হয়েছে। যা সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল আমেরিকা, কানাডা, জর্মানির মতো উন্নত দেশে ব্যবহৃত হচ্ছে। ব্যাংকটির ঋণ বিতরণ ও আদায়ের পদ্ধতি দারিদ্র্য দূরীকরণের জন্য কার্যকর ও ফলপ্রসূ মডেল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতিস্বরূপ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, দারিদ্র্য বিমোচনে গ্রামীণ। ব্যাংকের ভূমিকা অপরিসীম ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।