শেয়ারFacebookWhatsApp

“বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় NGO গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।” তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর: হ্যাঁ, আমি এ বিষয়ে একমত যে, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্তরে অবস্থান করছে। এ স্তর থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এ সংস্থাগুলো দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। যেমন- একটি দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দক্ষ ও যোগ্য মানবসম্পদ। দক্ষ মানবসম্পদ তৈরিতে বেসরকারি সংস্থাগুলো বিভিন্নভাবে ভূমিকা রাখে। এ লক্ষ্যে সংস্থাগুলো পুরুষ ও মহিলাদের সংগঠিত করে তাদের নিয়ে দল গঠন, সচেতনতা বৃদ্ধি কার্যক্রম, ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য উন্নয়ন, প্রশিক্ষণ দানসহ বহুবিধ কার্যক্রম পরিচালনা করে। দারিদ্র্য দূরীকরণেও বেসরকারি সংস্থার কার্যক্রম বিশেষ গুরুত্বের দাবিদার। এ জন্য সংস্থাগুলো গ্রামাঞ্চলে ভূমিহীন ও গরীব কৃষকদের মধ্যে গ্রুপ অথবা সমবায় ধরনের সংগঠন গড়ে তুলে তাদেরকে ঋণ প্রদান ও তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছে । এছাড়াও সংস্থাগুলো দেশের উন্নয়নে কৃষি উন্নয়ন কার্যক্রম, গ্রাম ও শহর উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে উন্নয়নশীল থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপরের আলোচনা শেষে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বেসরকারি সংস্থার ভূমিকা অস্বীকার করা যাবে না। কারণ এ সংস্থাগুলো সরকারের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

“বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় NGO গুলোর ভূমিকা…

উদ্দীপক

বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার যে প্রচেষ্টা চলছে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ বেসরকারি সংস্থাগুলোর মধ্যে ১৯৭২ সালে একটি প্রতিষ্ঠিত হয়।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

BARD-এর পূর্ণরূপ হলো- Bangladesh Academy for Rural Development |

উত্তর

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ড. আখতার হামিদ খান ১৯৫৯. সালে কুমিল্লায় পল্লি উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করে যা কুমিল্লা মডেল হিসেবে পরিচিত। বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষ পল্লি অঞ্চলে বাস করে। ষাটের দশকে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে একটি মডেল অনুসরণ করে যা কুমিল্লা মডেল হিসেবে নামে দেশে পরিচিতি লাভ করে। দারিদ্র্য বিমোচন, পল্লি প্রতিষ্ঠানের উন্নয়ন, উৎপাদনমুখী কার্যক্রম, গ্রামীণ পূর্তকাজ, দ্বিস্তর বিশিষ্ট সমবায় ব্যবস্থা গড়ে তোলা কুমিল্লা মডেলের প্রধান উদ্দেশ্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সংজ্ঞাটি হলো বেসরকারি সংজ্ঞা ব্র্যাক। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষকে তাৎক্ষণিক সাহায্য প্রদান ও পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। ব্র্যাকের অন্যতম কার্যক্রম হলো গ্রামের ভূমিহীন দরিদ্রদের মধ্যে বিভিন্ন উৎপাদনমূলক কাজের জন্য স্বল্প সুদে ঋণ প্রদান করা। এ কার্যক্রমের সুবিধা ভোগ করে অনেক গ্রামীণ নারী-পুরুষ নিজেদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাচ্ছেন। এছাড়া প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান ব্র্যাকের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। যার আওতায় গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর শিশুরা বিনামূল্যে শিক্ষাগ্রহণের সুযোগ লাভ করে। এছাড়া খাবার স্যালাইন তৈরি, শিশুদের টিকাদান ও ভিটামিন 'এ' বিতরণ, পরিবার পরিকল্পনা, পুষ্টি, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন প্রভৃতি কর্মসূচি গ্রহণ করে ব্র্যাক গ্রামীণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় ১৯৭২ সালে একটি বেসরকারি সংস্থা প্রতিষ্ঠিত হয়। যা উপরে আলোচিত ব্র্যাককে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি হলো বেসরকারি সংস্থা ব্র্যাক।

উত্তর

হ্যাঁ, আমি এ বিষয়ে একমত যে, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্তরে অবস্থান করছে। এ স্তর থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এ সংস্থাগুলো দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। যেমন- একটি দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দক্ষ ও যোগ্য মানবসম্পদ। দক্ষ মানবসম্পদ তৈরিতে বেসরকারি সংস্থাগুলো বিভিন্নভাবে ভূমিকা রাখে। এ লক্ষ্যে সংস্থাগুলো পুরুষ ও মহিলাদের সংগঠিত করে তাদের নিয়ে দল গঠন, সচেতনতা বৃদ্ধি কার্যক্রম, ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য উন্নয়ন, প্রশিক্ষণ দানসহ বহুবিধ কার্যক্রম পরিচালনা করে। দারিদ্র্য দূরীকরণেও বেসরকারি সংস্থার কার্যক্রম বিশেষ গুরুত্বের দাবিদার। এ জন্য সংস্থাগুলো গ্রামাঞ্চলে ভূমিহীন ও গরীব কৃষকদের মধ্যে গ্রুপ অথবা সমবায় ধরনের সংগঠন গড়ে তুলে তাদেরকে ঋণ প্রদান ও তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছে । এছাড়াও সংস্থাগুলো দেশের উন্নয়নে কৃষি উন্নয়ন কার্যক্রম, গ্রাম ও শহর উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে উন্নয়নশীল থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপরের আলোচনা শেষে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বেসরকারি সংস্থার ভূমিকা অস্বীকার করা যাবে না। কারণ এ সংস্থাগুলো সরকারের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।