দৃশ্যপট-১ কোন সরকারি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১-এ যে সরকারি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তা হলো বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (BRDB)। বাংলাদেশের পল্লি অঞ্চলের উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা দূর করে পল্লি। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড ১৯৮২ সালে গঠন করা হয়। বর্তমানে বাংলাদেশের সকল উপজেলায় সমন্বিত পল্লি উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সংস্থাটি পল্লি উন্নয়নে কাজ করে যাচ্ছে। BRDB পল্লি উন্নয়নের জন্য পল্লি সম্পদের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করে। এটি কৃষকদের কৃষি পদ্ধতি শিক্ষাদানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রয়োজনীয় ঋণ ও কৃষি উপকরণ বিতরণ করে। পাশাপাশি কৃষকদের নিয়ে সমবায় সমিতি গঠন ও গ্রামীণ সমবায় সমিতিগুলোকে সর্বাত্মক সাহায্য করে। উদ্দীপকের দৃশ্যপট-১ এ দেখা যায়, রতনপুর গ্রামটি বর্ষাকালে পাহাড়ি ঢলে প্লাবিত হয় এবং শীতকালে পানির অভাবে চাষাবাদ হয় না। ফলে গ্রামবাসী সমিতিবদ্ধ হয়েছে। এছাড়া সরকারি উন্নয়ন সংখ্যা BRDB [গণিত] র উদ্যোগে নলকূপ বসানো হয়েছে, যা উপরে আলোচিত সরকারি সংস্থা বাংলাদেশে পল্লি উন্নয়ন বোর্ড বা BRDB-কে ইঙ্গিত করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ কোন সরকারি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর