উদ্দীপকে উল্লিখিত সংস্থা কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংজ্ঞাটি হলো বেসরকারি সংজ্ঞা ব্র্যাক। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষকে তাৎক্ষণিক সাহায্য প্রদান ও পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। ব্র্যাকের অন্যতম কার্যক্রম হলো গ্রামের ভূমিহীন দরিদ্রদের মধ্যে বিভিন্ন উৎপাদনমূলক কাজের জন্য স্বল্প সুদে ঋণ প্রদান করা। এ কার্যক্রমের সুবিধা ভোগ করে অনেক গ্রামীণ নারী-পুরুষ নিজেদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাচ্ছেন। এছাড়া প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান ব্র্যাকের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। যার আওতায় গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর শিশুরা বিনামূল্যে শিক্ষাগ্রহণের সুযোগ লাভ করে। এছাড়া খাবার স্যালাইন তৈরি, শিশুদের টিকাদান ও ভিটামিন 'এ' বিতরণ, পরিবার পরিকল্পনা, পুষ্টি, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন প্রভৃতি কর্মসূচি গ্রহণ করে ব্র্যাক গ্রামীণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় ১৯৭২ সালে একটি বেসরকারি সংস্থা প্রতিষ্ঠিত হয়। যা উপরে আলোচিত ব্র্যাককে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি হলো বেসরকারি সংস্থা ব্র্যাক।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংস্থা কোনটি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর