চিত্র 'ক'-তে কোন ধরনের সংস্থার কার্যক্রমকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চিত্র 'ক' তে বেসরকারি সংস্থার কার্যক্রমকে নির্দেশ করছে। বেসরকারি সংস্থা বলতে এমন অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থাকে বোঝায় যা সামাজিক কল্যাণ ও জনগণের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে গড়ে ওঠে।বাংলাদেশের অন্যতম কয়েকটি বেসরকারি সংস্থা হলো ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক প্রভৃতি। এসব সংস্থা আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন- গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, ঋণদান, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার উন্নয়ন, টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা বাস্তবায়ন প্রভৃতি পরিচালনা করে থাকে। তবে ঋণ প্রদান কর্মসূচি বেসরকারি সংস্থার অন্যতম কার্যক্রম। গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন খাতে ঋণ প্রদান করে থাকে। উদ্দীপকের চিত্র 'ক' তে brac (ব্র্যাক) এবং গ্রামীণ ব্যাংক উল্লেখ করা হয়েছে। এসব সংস্থা উপরে আলোচিত বেসরকারি সংস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, চিত্র 'ক'-তে বেসরকারি সংস্থার কার্যক্রম নির্দেশিত হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
চিত্র 'ক'-তে কোন ধরনের সংস্থার কার্যক্রমকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর