উদ্দীপকে 'B [গণিত] কোন ধরনের সংস্থাকে চিহ্নিত করে? তার সৃষ্টির পটভূমি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] বেসরকারি সংস্থা ব্র্যাককে চিহ্নিত করে। সাধারণত বেসরকারি সংস্থা বলতে সকল ব্যক্তিগত স্বেচ্ছাসেবী মুনাফাহীন সংগঠনকে বোঝায়। এ ধরনের সংগঠনগুলো মানবতার পক্ষে কাজ করে। ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক ইত্যাদি সংগঠনগুলো হলো বেসরকারি সংস্থা। ব্র্যাক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ব্র্যাক দরিদ্রদের জন্য কার্যকর সংগঠন গড়ে তোলে, সহজলভ্য ঋণ সহায়তা করে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন উপায়ে শিক্ষাদান করে। উদ্দীপকে 'B [গণিত] উল্লিখিত সংস্থা চালু হয় ১৯৭২ সালে যার উদ্দেশ্য দরিদ্রদের জন্য কার্যকর সংগঠন গড়ে তোলা, সহজলভ্য ঋণ সহায়তা, প্রশিক্ষণ ব্যবস্থা, যা বেসরকারি সংস্থা ব্র্যাকের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উক্ত সংস্থাটি ব্র্যাককে নির্দেশ করে। বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে যুদ্ধবিধ্বস্ত দেশে নিঃস্ব মানুষের জন্য জরুরি ও তাৎক্ষণিক সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে বেসরকারি সংস্থা ব্র্যাকের জন্ম হয়। সমাজের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঋণ সরবরাহ, সঞ্চয় ও বিমা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন এবং সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা প্রদানে ব্র্যাক একটি পূর্ণাঙ্গ কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে। একটি সমন্বিত সেবাদান কর্মসূচির মাধ্যমে ব্র্যাক গ্রাম ও শহরের মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ মানুষকে তার আওতায় নিয়ে এসেছে। বর্তমানে সংস্থাটি দেশের সর্বত্র দরিদ্র জনগোষ্ঠীর প্রতিটি পরিবারের দোরগোড়ায় হাজির হয়ে সেবা পৌছে দিচ্ছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'B কোন ধরনের সংস্থাকে চিহ্নিত করে? তার সৃষ্টির পটভূমি ব্য…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর