উপরের ছকে '?' চিহ্নিত স্থান তোমার পাঠ্যবইয়ের কোন প্রত্যয়কে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকে '?' চিহ্নিত স্থানে আমার পাঠ্য বইয়ের বেসরকারি সংস্থাকে ইঙ্গিত করে। বেসরকারি সংস্থা বলতে বোঝানো হয় যেসব সংস্থাকে যেগুলো উন্নয়ন বা সেবামূলক কর্মকাণ্ডে কোনো না কোনোভাবে জড়িত। সহজ অর্থে বেসরকারি সংস্থা বলতে কোনো অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থাকে বোঝায়। যা উন্নয়ন সহযোগিতা অথবা শিক্ষা ও নীতিগত কার্যক্রমে নিয়োজিত থাকে। আবহমানকাল ধরে বিভিন্ন সমাজে আর্তের সেবায় বা মানবকল্যাণে নিবেদিত ব্যক্তি বা গোষ্ঠীর মহতী প্রয়াসের প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিত রূপই হচ্ছে বর্তমান বেসরকারি সংস্থা বা এনজিও কার্যক্রম। বাংলাদেশের অন্যতম কয়েকটি বেসরকারি সংস্থা হলো- ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক, এসএসএস, প্রশিকা, ব্যুরো বাংলাদেশ প্রভৃতি। এসব সংস্থা আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন- গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, ঋণদান, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার উন্নয়ন, টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা বাস্তবায়ন প্রভৃতি পরিচালনা করে থাকে। তবে ঋণ প্রদান কর্মসূচি বেসরকারি সংস্থার অন্যতম কার্যক্রম। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন খাতে ঋণ প্রদান করে থাকে। উদ্দীপ্স্কের ছক চিত্রে '?' চিহ্নকে ইঙ্গিত করে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ও আশাকে দেখানো হয়েছে যা বেসরকারি সংস্থাকে নির্দেশ করে। সুতরাং '?' চিহ্নিত স্থানে আমার পাঠ্য পুস্তকের বেসরকারি সংস্থাটি সঠিক ও যুক্তিযুক্ত।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উপরের ছকে '?' চিহ্নিত স্থান তোমার পাঠ্যবইয়ের কোন প্রত্যয়কে ইঙ্গিত ক…
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর