'সরকারি ও বেসরকারি সংস্থার কাজের সমন্বয়'- অধ্যাপক শাহেদ হাসানের বক্তব্য কীভাবে বাংলাদেশের সামাজিক উন্নয়নকে গতিশীল করতে পারে? তোমার সুচিন্তিত মতামত দাও।
উত্তর: অধ্যাপক শাহেদ সাহেবের বক্তব্য অর্থাৎ 'সরকারি ও বেসরকারি সংস্থার কাজের সমন্বয়' সর্বাধিক সাফল্য অর্জনের মাধ্যমে বাংলাদেশের সামাজিক উন্নয়নকে গতিশীল করতে পারে। যেকোনো দেশের সামাজিক উন্নয়নের জন্য সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারির সংস্থার সমন্বয়ের গুরুত্ব অপরিসীম। বর্তমানে সকল রাষ্ট্রই তার জনগণের সার্বিক দায়িত্ব গ্রহণ ও মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণের মাধ্যমে কল্যাণকর রাষ্ট্রের বৈশিষ্ট্য অর্জনের চেষ্টা চালায়। কিন্তু কোনো রাষ্ট্রের পক্ষেই দেশের সব সমস্যার সমাধান, জনগণের সকল চাহিদা পূরণ ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বেসরকারি সংস্থাসমূহ জনগণের সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করতে সক্ষম। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যদি নিজেদের মধ্যে সমন্বয় ঘটিয়ে একসাথে কাজ করে তাহলে সামাজিক উন্নয়নের সঠিক লক্ষ্য অর্জন সম্ভবপর হবে। পাশাপাশি সামাজিক উন্নয়নে সর্বাধিক সাফল্য অর্জিত হবে। উল্লিখিত পন্থা অবলম্বনের মাধ্যমে "সরকারি ও বেসরকারি সংস্থার কাজের সমন্বয় "বাংলাদেশের সামাজিক উন্নয়নে গতিশীলতা আনতে পারবে বলে আমি মনে করি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
'সরকারি ও বেসরকারি সংস্থার কাজের সমন্বয়'- অধ্যাপক শাহেদ হাসানের বক্…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর