শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন এনজিওকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ব্র্যাক এনজিও-কে নির্দেশ করেছে। বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে যুদ্ধবিধ্বস্ত দেশে নিঃস্ব মানুষের জন্য জরুরি ও তাৎক্ষণিক সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে বেসরকারি সংস্থা ব্র্যাকের জন্ম হয়। যার অন্যতম উদ্দেশ্য ছিল দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। একটি সমন্বিত সেবাদান কর্মসূচির মাধ্যমে ব্র্যাক গ্রাম ও শহরের মোট জনসমষ্টির এক-তৃতীয়াংশ মানুষকে তার আওতায় নিয়ে এসেছে। সংস্থাটি দেশের সর্বত্র দরিদ্র জনগোষ্ঠীর প্রতিটি পরিবারের দোরগোড়ায় হাজির হয়ে সেবা পৌছে দিচ্ছে। শিশু শিক্ষার অগ্রগতির লক্ষ্যে ব্র্যাক প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষাগ্রহণের সুযোগ সৃষ্টি করছে। তাছাড়া ছোটোখাটো ব্যবসায়, ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সহজ শর্তে ঋণদান কার্যক্রম পরিচালনা করছে। নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনমূলক কার্যক্রম পরিচালনা করছে। দারিদ্র্যের রুিদ্ধে সংগ্রমাকে জাতীয় পর্যায়ে বিস্তৃত করে দেওয়ার ক্ষেত্রে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায়, স্বাধীনতা-উত্তর যুদ্ধ বিধ্বস্ত দেশে অসহায় মানুষের পুনর্বাসনের জন্য ১৯৭২ সালে জনাব 'ক' একটি সংস্থা গড়ে তোলে। যার উদ্দেশ্য ছিল গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। আর এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা বেসরকারি সংস্থা ব্র্যাককে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত এনজিওটি হলো ব্র্যাক।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন এনজিওকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত দেশে অসহায় মানুষের পুনর্বাসনের জন্য ১৯৭২ সালে জনাব 'ক' একটি সংস্থা গড়ে তোলেন- যার উদ্দেশ্য ছিল গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। এ সংস্থাটি কোনো ধরনের বন্ধকি ছাড়া সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। এ সংস্থা হতে ঋণ গ্রহণ করে ও নানাবিধ প্রশিক্ষণ নিয়ে অনেকেই ক্ষুদ্র কুটিরশিল্প গড়ে তুলেছেন। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সচ্ছলতা ফিরে এসেছে। এ কার্যক্রম দেখে গ্রামের অনেকেই এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

Dhaka · 2025

উত্তর

ASA-এর পূর্ণরূপ হলো- Association for Social Advancement.

উত্তর

স্বনির্ভর আন্দোলন হচ্ছে গ্রামভিত্তিক এমন একটি উন্নয়ন কর্মসূচি যার মাধ্যমে গ্রাম এলাকায় প্রাপ্ত সম্পদ এবং সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে গ্রামের সকল শ্রেণির মানুষের আত্মনির্ভরশীলতা অর্জনের উদ্যোগ নেওয়া হয়। গ্রামবাংলার মানুষের সুপ্ত সম্ভাবনা এবং অজস্র সম্পদের যথাযথ সদ্ব্যবহার করে জাতীয় অর্থনীতির সর্বক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই স্বনির্ভর আন্দোলনের মূল উদ্দেশ্য। বাংলাদেশে স্বনির্ভর আন্দোলনের যাত্রা শুরু হয় ১৯৭৫ সালে।

উত্তর

উদ্দীপকে ব্র্যাক এনজিও-কে নির্দেশ করেছে। বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে যুদ্ধবিধ্বস্ত দেশে নিঃস্ব মানুষের জন্য জরুরি ও তাৎক্ষণিক সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে বেসরকারি সংস্থা ব্র্যাকের জন্ম হয়। যার অন্যতম উদ্দেশ্য ছিল দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। একটি সমন্বিত সেবাদান কর্মসূচির মাধ্যমে ব্র্যাক গ্রাম ও শহরের মোট জনসমষ্টির এক-তৃতীয়াংশ মানুষকে তার আওতায় নিয়ে এসেছে। সংস্থাটি দেশের সর্বত্র দরিদ্র জনগোষ্ঠীর প্রতিটি পরিবারের দোরগোড়ায় হাজির হয়ে সেবা পৌছে দিচ্ছে। শিশু শিক্ষার অগ্রগতির লক্ষ্যে ব্র্যাক প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষাগ্রহণের সুযোগ সৃষ্টি করছে। তাছাড়া ছোটোখাটো ব্যবসায়, ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সহজ শর্তে ঋণদান কার্যক্রম পরিচালনা করছে। নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনমূলক কার্যক্রম পরিচালনা করছে। দারিদ্র্যের রুিদ্ধে সংগ্রমাকে জাতীয় পর্যায়ে বিস্তৃত করে দেওয়ার ক্ষেত্রে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায়, স্বাধীনতা-উত্তর যুদ্ধ বিধ্বস্ত দেশে অসহায় মানুষের পুনর্বাসনের জন্য ১৯৭২ সালে জনাব 'ক' একটি সংস্থা গড়ে তোলে। যার উদ্দেশ্য ছিল গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। আর এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা বেসরকারি সংস্থা ব্র্যাককে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত এনজিওটি হলো ব্র্যাক।

উত্তর

গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে উদ্দীপকে বর্ণিত কার্যাবলি অর্থাৎ ক্ষুদ্রঋণ ও প্রশিক্ষণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষুদ্রঋণ হলো জামানতবিহীন ছোট অঙ্কের ঋণ, যা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এই ঋণগ্রহীতাদের দক্ষতা বৃদ্ধি করা হয়, যাতে তারা তাদের ব্যবসায় সফলভাবে পরিচালনা করতে পারে। এ দুটি কার্যক্রম একসাথে গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। উদ্দীপকের ঘটনায় দেখা যায়, গ্রামের দরিদ্র জনগোষ্ঠী ঋণ ও প্রশিক্ষণ নিয়ে "ক্ষুদ্র কুটিরশিল্প গড়ে তুলেছেন।" এই ক্ষুদ্র কুটিরশিল্পগুলো তাদের আয়ের উৎস তৈরি করেছে, যা তাদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে। এই কার্যক্রমের ফলে গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, খাদ্য ও পুষ্টির সংস্থান হয়েছে এবং তারা নিজেদের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করেছে। ক্ষুদ্রঋণ ও প্রশিক্ষণ কেবল অর্থনৈতিক উন্নয়নই ঘটায় না, বরং গ্রামীণ সমাজে গভীর সামাজিক পরিবর্তনও নিয়ে আসে। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন হয়, কারণ অনেক ক্ষেত্রে তারাই ঋণের প্রধান গ্রহীতা এবং ব্যবসার পরিচালক। এতে পরিবারে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায় এবং সমাজে তাদের মর্যাদা বাড়ে। এছাড়াও এ কার্যক্রমগুলো দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আত্মবিশ্বাস ও মর্যাদা বৃদ্ধি করে, যা তাদের সামাজিক বিচ্ছিন্নতা দূর করে। অতএব বলা যায়, উদ্দীপকে বর্ণিত কার্যাবলি গ্রামীণ মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা, আত্মবিশ্বাস এবং ক্ষমতায়ন নিশ্চিত করে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।