উদ্দীপকে ছক-B কোন ধরনের সংস্থাকে চিহ্নিত করে? সামাজিক উন্নয়নে উক্ত সংস্থার ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছক-B দ্বারা সরকারি সংস্থা বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড)-কে চিহ্নিত করে। সামাজিক উন্নয়নে বার্ড-এর ভূমিকা অপরিসীম। পল্লি অঞ্চলের উন্নয়নের জন্য তৎকালীন পাকিস্তান সরকার ১৯৫৯ সালে কুমিল্লায় বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি স্থাপন করেন। এ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হলেন ড. আখতার হামিদ খান। এ সংস্থার গৃহীত কর্মসূচিগুলো হলো— কৃষি উন্নয়ন, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড এবং পল্লি কর্মসূচিসহ পল্লি উন্নয়নে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণদান। এছাড়া পল্লি অঞ্চলের জনগণকে সুসংগঠিত করা, যাতে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম হয়। পল্লি উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এ সংস্থাটি ১৯৮৬ সালে স্বাধীনতা পদক লাভ করে। উদ্দীপকেও দেখা যায়, পল্লি উন্নয়নের জন্য একটি সংস্থা ১৯৫৯ সালে যাত্রা শুরু করে। উক্ত সংস্থাটি উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীনতা পদক লাভ করে। এসব তথ্য উপাত্ত আলোচিত বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড)-এর সাথে সাদৃশ্যপূর্ণ। সামাজিক উন্নয়নে বার্ডের ভূমিকা অনস্বীকার্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ছক-B কোন ধরনের সংস্থাকে চিহ্নিত করে? সামাজিক উন্নয়নে উক্ত…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর