শেয়ারFacebookWhatsApp

উক্ত প্রত্যয়টির গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: উক্ত প্রত্যয়টির অর্থাৎ বেসরকারি সংস্থার গুরুত্ব বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অপরিসীম বলে আমি মনে করি। বাংলাদেশের সার্বিক উন্নয়নে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেসরকারি সংস্থাগুলো সামাজিক সমস্যা মোকাবিলাসহ সামাজিক প্রেক্ষাপটের উন্নয়নের মাধ্যমে সার্বিক আর্থসামাজিক উন্নয়নের একটি প্রেক্ষাপট রচনা করে চলেছে। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল ও দরিদ্র দেশসমূহের উন্নয়ন প্রচেষ্টায় 'বেসরকারি সংস্থা' একটি আলোচিত ও আলোড়িত বিষয়। বিশেষত গ্রামীণ দারিদ্র্য বিমোচনে বেসরকারি সংস্থা কলাকৌশল ও কার্যক্রমকে বেসরকারি সংস্থার প্রবক্তাগণ অধিকতর বাস্তবসম্মত ও ফলদায়ক বলে বিবেচনা করেন। বেসরকারি সংস্থা বা NGO-গুলো প্রথম পর্যায়ে মূলত রিলিফ ও পুনর্গঠনমূলক কাজ করেছে। পরবর্তী পর্যায়ে কিছু কিছু NGO দরিদ্রদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঋণ কর্মসূচির দিকে ধাবিত হয়। তারা ঋণের সাথে প্রশিক্ষণ ও শিক্ষার বিষয়টি গুরুত্ব দিতে আরম্ভ করে। মোট কথা দুটি উদ্দেশ্যকে সামনে রেখে NGO-গুলোর বিকাশ ঘটে। যথা- ১. বঞ্চিত ও অসহায় জনগোষ্ঠীকে সংগঠিত করা এবং তাদের সচেতনতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া। ২. জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা করা। বাংলাদেশে বর্তমানে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকাসহ অসংখ্য NGO রয়েছে যারা জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকের এনজিও বা বেসরকারি সংস্থা বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক কার্যক্রম পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উক্ত প্রত্যয়টির গুরুত্ব বিশ্লেষণ কর।

Jessore · 2025

উত্তর

যুক্তফ্রন্ট গঠিত হয় ১৯৫৪ সালে।

উত্তর

স্বনির্ভর আন্দোলন হচ্ছে গ্রামভিত্তিক এমন একটি উন্নয়ন কর্মসূচি যার মাধ্যমে গ্রাম এলাকায় প্রাপ্ত সম্পদ এবং সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে গ্রামের সকল শ্রেণির মানুষের আত্মনির্ভরশীলতা অর্জনের উদ্যোগ নেওয়া হয়। গ্রামবাংলার মানুষের সুপ্ত সম্ভাবনা এবং অজস্র সম্পদের যথাযথ সদ্ব্যবহার করে জাতীয় অর্থনীতির সর্বক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই স্বনির্ভর আন্দোলনের মূল উদ্দেশ্য। বাংলাদেশে স্বনির্ভর আন্দোলনের যাত্রা শুরু হয় ১৯৭৫ সালে।

উত্তর

উদ্দীপকের ছকে '?' চিহ্নিত স্থানে আমার পাঠ্য বইয়ের বেসরকারি সংস্থাকে ইঙ্গিত করে। বেসরকারি সংস্থা বলতে বোঝানো হয় যেসব সংস্থাকে যেগুলো উন্নয়ন বা সেবামূলক কর্মকাণ্ডে কোনো না কোনোভাবে জড়িত। সহজ অর্থে বেসরকারি সংস্থা বলতে কোনো অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থাকে বোঝায়। যা উন্নয়ন সহযোগিতা অথবা শিক্ষা ও নীতিগত কার্যক্রমে নিয়োজিত থাকে। আবহমানকাল ধরে বিভিন্ন সমাজে আর্তের সেবায় বা মানবকল্যাণে নিবেদিত ব্যক্তি বা গোষ্ঠীর মহতী প্রয়াসের প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিত রূপই হচ্ছে বর্তমান বেসরকারি সংস্থা বা এনজিও কার্যক্রম। বাংলাদেশের অন্যতম কয়েকটি বেসরকারি সংস্থা হলো- ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক, এসএসএস, প্রশিকা, ব্যুরো বাংলাদেশ প্রভৃতি। এসব সংস্থা আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন- গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, ঋণদান, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার উন্নয়ন, টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা বাস্তবায়ন প্রভৃতি পরিচালনা করে থাকে। তবে ঋণ প্রদান কর্মসূচি বেসরকারি সংস্থার অন্যতম কার্যক্রম। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন খাতে ঋণ প্রদান করে থাকে। উদ্দীপ্স্কের ছক চিত্রে '?' চিহ্নকে ইঙ্গিত করে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ও আশাকে দেখানো হয়েছে যা বেসরকারি সংস্থাকে নির্দেশ করে। সুতরাং '?' চিহ্নিত স্থানে আমার পাঠ্য পুস্তকের বেসরকারি সংস্থাটি সঠিক ও যুক্তিযুক্ত।

উত্তর

উক্ত প্রত্যয়টির অর্থাৎ বেসরকারি সংস্থার গুরুত্ব বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অপরিসীম বলে আমি মনে করি। বাংলাদেশের সার্বিক উন্নয়নে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেসরকারি সংস্থাগুলো সামাজিক সমস্যা মোকাবিলাসহ সামাজিক প্রেক্ষাপটের উন্নয়নের মাধ্যমে সার্বিক আর্থসামাজিক উন্নয়নের একটি প্রেক্ষাপট রচনা করে চলেছে। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল ও দরিদ্র দেশসমূহের উন্নয়ন প্রচেষ্টায় 'বেসরকারি সংস্থা' একটি আলোচিত ও আলোড়িত বিষয়। বিশেষত গ্রামীণ দারিদ্র্য বিমোচনে বেসরকারি সংস্থা কলাকৌশল ও কার্যক্রমকে বেসরকারি সংস্থার প্রবক্তাগণ অধিকতর বাস্তবসম্মত ও ফলদায়ক বলে বিবেচনা করেন। বেসরকারি সংস্থা বা NGO-গুলো প্রথম পর্যায়ে মূলত রিলিফ ও পুনর্গঠনমূলক কাজ করেছে। পরবর্তী পর্যায়ে কিছু কিছু NGO দরিদ্রদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঋণ কর্মসূচির দিকে ধাবিত হয়। তারা ঋণের সাথে প্রশিক্ষণ ও শিক্ষার বিষয়টি গুরুত্ব দিতে আরম্ভ করে। মোট কথা দুটি উদ্দেশ্যকে সামনে রেখে NGO-গুলোর বিকাশ ঘটে। যথা- ১. বঞ্চিত ও অসহায় জনগোষ্ঠীকে সংগঠিত করা এবং তাদের সচেতনতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া। ২. জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা করা। বাংলাদেশে বর্তমানে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকাসহ অসংখ্য NGO রয়েছে যারা জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকের এনজিও বা বেসরকারি সংস্থা বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক কার্যক্রম পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।