দৃশ্যপট-২ সংস্থার কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। -মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যপট-২ এর সংস্থা তথা বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নকে তরান্বিত করবে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। ব্র্যাক মানুষের চাহিদা ও প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করে। বর্তমানে সংস্থাটি ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার ও আইনি সহায়তা কর্মসূচি, নারী ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রভৃতি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অবদান রাখছে। জাতীয় পর্যায়ে সারাদেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সংস্থাটি আন্তর্জাতিক অঙ্গনেও নানা কর্মসূচির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। উদ্দীপকের দৃশ্যপট-২ এ ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচির কথা বলা হয়েছে।দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এটি ফলপ্রসূ একটি উদ্যোগ। কারণ গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র হওয়ার পিছনে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে পুঁজির অভাব এবং পর্যাপ্ত আয়মূলক উৎস না থাকা। আর ব্র্যাকের স্বল্পসুদে ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে একজন দরিদ্র ব্যক্তি আয়মূলক কাজে বিনিয়োগের জন্য অর্থসংস্থান করতে পারেন। যা তার দারিদ্র্য বিমোচন ও আর্থিক উন্নতিতে ভূমিকা রাখে। একইভাবে উদ্দীপকের হতদরিদ্র নারী রাবেয়া ও সখিনাও ক্ষুদ্রঋণ গ্রহণের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচি গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নকে তরান্বিত করবে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-২ সংস্থার কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নকে…
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর