উক্ত সংস্থাটি শক্তির গ্রামের সামাজিক উন্নয়নে কীরূপ ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে কর?
উত্তর: উক্ত সংস্থা তথা বেসরকারি সংস্থাটি শফির গ্রামের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। বেসরকারি সংস্থা অলাভজনক, মানবহিতৈষী, মানবকল্যাণে নিহিত এবং গ্রামীণ উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। দারিদ্র্য বিমোচনে সহজ শর্তে এবং বিনা জামানতে ঋণ প্রদান করে। কৃষি উন্নয়নে উন্নত বীজ, সার, কীটনাশক বিতরণ করে থাকে। গ্রামীণ জনগোষ্ঠীকে শিক্ষিত করতে প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষাসহ নানামুখী কার্যক্রমও তারা গ্রহণ করে থাকে। শফির প্রতিষ্ঠিত সংস্থাটি যেহেতু বেসরকারি সংস্থা সেহেতু তার সংস্থাটিও এরূপ কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এছাড়া সংস্থাটি গ্রামের অসহায়, দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীকে বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে। এর ফলে দরিদ্র জনগোষ্ঠী দারিদ্র্য দূরীকরণে সক্ষম হবে এবং তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে। তাছাড়া সংস্থাটি গ্রামের জনগণকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যবস্থা করতে পারে। ফলে গ্রামবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত হবে। পাশাপাশি গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নেও সংস্থাটি বিশেষ ভূমিকা রাখে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, শফির প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থাটি উপর্যুক্ত পদক্ষেপসমূহ গ্রহণের মাধ্যমে গ্রামটির সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্থাটি শক্তির গ্রামের সামাজিক উন্নয়নে কীরূপ ভূমিকা রাখতে পার…
উদ্দীপক
পটুয়াখালী সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর