বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা অপরিসীম। বাংলাদেশের সার্বিক উন্নয়নে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রেসরকারি সংস্থাগুলো সামাজিক সমস্যা মোকাবিলাসহ সামাজিক প্রেক্ষাপটের উন্নয়নের মাধ্যমে সার্বিক আর্থসামাজিক উন্নয়নের একটি প্রেক্ষাপট রচনা করে চলেছে। বিশেষত গ্রামীণ দারিদ্র্য বিমোচনে বেসরকারি সংস্থার কলাকৌশল ও কার্যক্রমকে বেসরকারি সংস্থার প্রবক্তাগণ অধিকতর বাস্তবসম্মত ও ফলদায়ক বলে বিবেচনা করেন। বেসরকারি সংস্থাগুলো প্রথম পর্যায়ে মূলত রিলিফ ও পুনর্গঠন কাজ করে। পরবর্তী পর্যায়ে কিছু কিছু বেসরকারি সংস্থা দারিদ্র্যদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঋণ কর্মসূচির দিকে ধাবিত হয়। তারা এ ঋণের সাথে প্রশিক্ষণ ও শিক্ষার বিষয়টি গুরুত্ব দিতে আরম্ভ করে। বাংলাদেশে বর্তমানে ৫০ হাজারেরও বেশি, বেসরকারি সংস্থা রয়েছে যারা জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। উদ্দীপকে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে সেমিনারে আলোচনা করতে গিয়ে অধ্যাপক শাহেদ হাসান বেসরকারি সংস্থার গুরুত্ব তুলে ধরেন। উপরে বর্ণিত আলোচনার সাথে উদ্দীপকের শাহেদ সাহেবের তুলে ধরা বাংলাদেশের উন্নয়নে বেসরকারি সংস্থার গুরুত্বের বিষয়টি সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থা ব্যাপক ভূমিকা পালন করছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর