বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মিসেস জমিলা এবং মজিদ সাহেবদের প্রতিষ্ঠান একসাথে কাজ করলে সর্বাধিক সাফল্য অর্জিত হবে। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের মিসেস জমিলা বেসরকারি প্রতিষ্ঠানে এবং মজিদ সাহেব সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উক্ত প্রতিষ্ঠানসমূহ এক সাথে কাজ করলে সর্বাধিক সাফল্য অর্জিত হবে- এ বিষয়ের সাথে আমি একমত। কোনো দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে সর্বাধিক সাফল্য অর্জন করতে হলে সরকারি ও বেসরকারি উভয় সংস্থার একসাথে কাজ করা উচিত। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিদ্যমান আর্থ-সামাজিক সমস্যা দূরীকরণে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আর্থ- সামাজিক উন্নয়নে দরিদ্রতা অন্যতম প্রতিবন্ধক। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থা পাশাপাশি কাজ করার মাধ্যমে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে। বর্তমানে সরকার শিক্ষার প্রসারে ব্যাপক গুরুত্বারোপ করেছে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক, সর্বজনীন ও অবৈতনিক করেছে, বিনামূল্যে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বই বিতরণ করছে, মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে। এক্ষেত্রে বেসরকারি সংস্থা বৃত্তির ব্যবস্থা, খাদ্যবিতরণ, কারিগরি শিক্ষা প্রভৃতির মাধ্যমে সরকারের পরিপূরক ও সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করছে যা শিক্ষার প্রসারকে গতিশীল করে তুলেছে। জনসংখ্যা সমস্যা বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। এই বিরাট জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল সাফল্য অর্জিত হবে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থা প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও কৃষি ও শিল্পের সমন্বিত উন্নয়ন সাধন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রভৃতি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থা একত্রে কাজ করলে আর্থ-সামাজিক ক্ষেত্রে সর্বাধিক সাফল্য অর্জন করা সম্ভব। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, আর্থ-সামাজিক ক্ষেত্রে সর্বাধিক সাফল্য লাভে সরকারি ও বেসরকারি সংস্থার একত্রে কাজ করা এখন সময়ের দাবি মাত্র।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মিসেস জমিলা এবং মজিদ সাহেবদের প্রতি…
উদ্দীপক
পটুয়াখালী সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর