শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত Soul of the old কোন ধরনের সংস্থা? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'Soul of the old [গণিত] সংস্থাটি হচ্ছে বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থা বলতে এমন অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থাকে বোঝায়, যা সামাজিক কল্যাণ ও জনগণের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে গড়ে ওঠে। সাধারণত স্থানীয়, আন্তর্জাতিক এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা ও অনুদানে এ ধরনের সংস্থাগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। বেসরকারি সংস্থা রেগুলেশন অর্ডিন্যান্স ১৯৭৮ সালের আওতায় সমাজকল্যাণ বিভাগের রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং বাংলাদেশ NGO ব্যুরো এসব সংস্থাকে নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে দেখা যায়, শফি তার গ্রামের অসহায় বয়স্ক জনগোষ্ঠীর স্বার্থে একটি সংস্থা গড়ে তোলে। যেটি 'Soul of the old [গণিত] নামে সরকারের NGO ব্যুরো থেকে নিবন্ধিত হয়। সংস্থাটি স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদা ও আর্থিক অনুদান গ্রহণের মাধ্যমে অসহায় জনগোষ্ঠীকে আর্থিক সাহায্য প্রদান করে। সংস্থাটির এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত বেসরকারি সংস্থার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের 'Soul of the old [গণিত] সংস্থাটি হচ্ছে একটি বেসরকারি সংস্থা।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত Soul of the old কোন ধরনের সংস্থা? ব্যাখ্যা কর।

উদ্দীপক

শফি তার গ্রামে অসহায় বয়স্ক জনগোষ্ঠীর স্বার্থে একটি সংস্থা গড়ে তোলেন। এই সংস্থার নাম দেন Soul of the old. সম্প্রতি এটি সরকারের NGO বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সংস্থায় চাঁদা প্রদান করেন। দুগ্ধ জনগোষ্ঠীকে নিয়মিত মাসিক ভাতা প্রদানের পাশাপাশি এটি প্রয়োজনে আর্থিক সাহায্য প্রদান করে।

পটুয়াখালী সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

NOO-এর পূর্ণরূপ হলো- 'Non Government Organization.Organization^{\prime}.

উত্তর

সামাজিক উন্নয়ন বলতে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশগত সকল দিকের ইতিবাচক উন্নয়নকে বোঝায়, যা সমগ্র জনগোষ্ঠীর জন্য কল্যাণকর। সামাজিক পরিবর্তনের প্রক্রিয়ায় যখন সমাজ কাঠামো এবং সামাজিক সম্পর্কের পরিবর্তনের মাধ্যমে পূর্বাবস্থা থেকে সমাজ অপেক্ষাকৃত উন্নততর অবস্থায় রূপান্তরিত হয় তখন তাকে সামাজিক উন্নয়ন বলে। যেমন- শিক্ষা, স্বাস্থ্য, জীবনমান উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস ইত্যাদি অবস্থা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'Soul of the oldold^{\prime} সংস্থাটি হচ্ছে বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থা বলতে এমন অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থাকে বোঝায়, যা সামাজিক কল্যাণ ও জনগণের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে গড়ে ওঠে। সাধারণত স্থানীয়, আন্তর্জাতিক এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা ও অনুদানে এ ধরনের সংস্থাগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। বেসরকারি সংস্থা রেগুলেশন অর্ডিন্যান্স ১৯৭৮ সালের আওতায় সমাজকল্যাণ বিভাগের রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং বাংলাদেশ NGO ব্যুরো এসব সংস্থাকে নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে দেখা যায়, শফি তার গ্রামের অসহায় বয়স্ক জনগোষ্ঠীর স্বার্থে একটি সংস্থা গড়ে তোলে। যেটি 'Soul of the oldold^{\prime} নামে সরকারের NGO ব্যুরো থেকে নিবন্ধিত হয়। সংস্থাটি স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদা ও আর্থিক অনুদান গ্রহণের মাধ্যমে অসহায় জনগোষ্ঠীকে আর্থিক সাহায্য প্রদান করে। সংস্থাটির এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত বেসরকারি সংস্থার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের 'Soul of the oldold^{\prime} সংস্থাটি হচ্ছে একটি বেসরকারি সংস্থা।

উত্তর

উক্ত সংস্থা তথা বেসরকারি সংস্থাটি শফির গ্রামের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। বেসরকারি সংস্থা অলাভজনক, মানবহিতৈষী, মানবকল্যাণে নিহিত এবং গ্রামীণ উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। দারিদ্র্য বিমোচনে সহজ শর্তে এবং বিনা জামানতে ঋণ প্রদান করে। কৃষি উন্নয়নে উন্নত বীজ, সার, কীটনাশক বিতরণ করে থাকে। গ্রামীণ জনগোষ্ঠীকে শিক্ষিত করতে প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষাসহ নানামুখী কার্যক্রমও তারা গ্রহণ করে থাকে। শফির প্রতিষ্ঠিত সংস্থাটি যেহেতু বেসরকারি সংস্থা সেহেতু তার সংস্থাটিও এরূপ কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এছাড়া সংস্থাটি গ্রামের অসহায়, দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীকে বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে। এর ফলে দরিদ্র জনগোষ্ঠী দারিদ্র্য দূরীকরণে সক্ষম হবে এবং তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে। তাছাড়া সংস্থাটি গ্রামের জনগণকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যবস্থা করতে পারে। ফলে গ্রামবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত হবে। পাশাপাশি গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নেও সংস্থাটি বিশেষ ভূমিকা রাখে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, শফির প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থাটি উপর্যুক্ত পদক্ষেপসমূহ গ্রহণের মাধ্যমে গ্রামটির সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লিখিত Soul of the old কোন ধরনের সংস্থা? ব্যাখ্যা কর। | Prosthuti