শেয়ারFacebookWhatsApp

গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে বেসরকারি সংস্থা কীভাবে ভূমিকা রাখে? বিশ্লেষণ কর ।

উত্তর: গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে বেসরকারি সংস্থা নানাভাবে ভূমিকা রাখে বলে আমি মনে করি যেকোনো সমাজেই পুরুষের পাশাপাশি নারীর অবস্থান বা নানা বিষয়ে নারীর অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে পূর্বে লক্ষ করা যেত নারীরা শুধু ঘরের কাজেই অংশগ্রহণ করত এবং তাদের কোনো একক ক্ষমতা ছিল না। কিন্তু দেশের নারী সমাজকে সচেতন করার পাশাপাশি তাদেরকে নানাভাবে কর্মের উপযোগী করে তুলেছে। বিশেষ করে গ্রামীণ নারী সমাজের উন্নয়নে বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করছে। হতদরিদ্র সহায়সম্বলহীন ও অশিক্ষিত নারীদের নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে। যেমন— সেলাই, বাটিক-বুটিক, গাভী ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, কুটির শিল্প, মৃৎশিল্প, হস্তশিল্প প্রভৃতি। সহজ শর্তে আবার এসব সংস্থা প্রশিক্ষিত নারীদেরকে ঋণও প্রদান করছে যাতে তারা স্বাবলম্বী হতে পারে। বেসরকারি সংস্থাসমূহ নারী সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও শিশু পরিচর্যার ওপর নানা ধরনের কার্যক্রম পরিচালিত করে। সর্বোপরি বেসরকারি সংস্থাসমূহ গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে নানাভাবে সহায়তা প্রদান করে থাকে ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে বেসরকারি সংস্থা কীভাবে ভূমিকা রাখে…

উদ্দীপক

রাহেলার বিয়ে হয় তিন বছর আগে। তার দিনমজুর স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। সন্তানদের নিয়ে তার কষ্টে দিন কাটে। এরপর স্থানীয় একটি বেসরকারি সংস্থা হতে কিছু টাকা নিয়ে সে হাঁস- মুরগির খামার গড়ে তোলে। অন্যদিকে, অভাবী সখিনা রাহেলার মতো টাকা নিয়ে শাকসবজির বাগান করে পরিবারের আয় বৃদ্ধি করছে। তাদের সন্তানেরা স্কুলে লেখাপড়া করছে।

নোয়াখালী সরকারি কলেজ · 2024

উত্তর

সাধারণত সরকার কর্তৃক পরিচালিত কোনো দপ্তর বা প্রতিষ্ঠানকে সরকারি সংস্থা বলা হয় ।

উত্তর

বৃক্ষ নিধনের ফলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। বৃক্ষ উজাড়করণের ফলে জীববৈচিত্র্য ও পরিবেশ আজ ভারসাম্যহীন হয়ে পড়ছে। প্রকৃতি বিপর্যস্ত হয়ে তৈরি হচ্ছে খরা। নিয়মিতভাবে দেখা দিতে পারে নানারকম প্রাকৃতিক দুর্যোগ। সর্বোপরি মানুষের সুস্থ সুন্দর বাসযোগ্য পরিবেশ বৃক্ষ নিধনের ফলে এক বিরাট হুমকির সম্মুখীন হতে পারে।

উত্তর

উদ্দীপকে বেসরকারি সংস্থার স্বকর্মসংস্থান কার্যক্রম প্রতিফলিত হয়েছে। দেশের সামাজিক উন্নয়নের লক্ষ্যে বেসরকারি সংস্থাগুলো কেবলমাত্র চাকরির সুযোগ সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ নেই। দরিদ্র জনগোষ্ঠী যাদের একমাত্র সম্পদ কায়িক শ্রম তা পূর্বে বিক্রির জন্য কোনো সুযোগ ছিল না। ছিল না তাদের কোনো মূলধন যা দিয়ে একটি জাল কিনে মাছ ধরবে অথবা ছোটখাটো ব্যবসায় পরিচালনা করে ঘরের অন্নের সংস্থান করবে। কিন্তু দেশের বেসরকারি সংস্থাসমূহ এবং লোকদের সামান্য পুঁজি প্রদান করে এবং আয় করার মতো বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে বিধবা থেকে শুরু করে কামার, কুমার, তাঁতি, জেলে, কৃষক এরকম কোটিরও বেশি লোককে দিয়েছে স্বকর্মসংস্থানের সন্ধান। এর ফলে ২ থেকে ৪ কোটি লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে। উদ্দীপকে রাহেলা ও সখিনা তার জ্বলন্ত প্রমাণ ।

উত্তর

গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে বেসরকারি সংস্থা নানাভাবে ভূমিকা রাখে বলে আমি মনে করি যেকোনো সমাজেই পুরুষের পাশাপাশি নারীর অবস্থান বা নানা বিষয়ে নারীর অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে পূর্বে লক্ষ করা যেত নারীরা শুধু ঘরের কাজেই অংশগ্রহণ করত এবং তাদের কোনো একক ক্ষমতা ছিল না। কিন্তু দেশের নারী সমাজকে সচেতন করার পাশাপাশি তাদেরকে নানাভাবে কর্মের উপযোগী করে তুলেছে। বিশেষ করে গ্রামীণ নারী সমাজের উন্নয়নে বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করছে। হতদরিদ্র সহায়সম্বলহীন ও অশিক্ষিত নারীদের নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে। যেমন— সেলাই, বাটিক-বুটিক, গাভী ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, কুটির শিল্প, মৃৎশিল্প, হস্তশিল্প প্রভৃতি। সহজ শর্তে আবার এসব সংস্থা প্রশিক্ষিত নারীদেরকে ঋণও প্রদান করছে যাতে তারা স্বাবলম্বী হতে পারে। বেসরকারি সংস্থাসমূহ নারী সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও শিশু পরিচর্যার ওপর নানা ধরনের কার্যক্রম পরিচালিত করে। সর্বোপরি বেসরকারি সংস্থাসমূহ গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে নানাভাবে সহায়তা প্রদান করে থাকে ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।