উদ্দীপকে বেসরকারি সংস্থার যে কার্যক্রম প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বেসরকারি সংস্থার স্বকর্মসংস্থান কার্যক্রম প্রতিফলিত হয়েছে। দেশের সামাজিক উন্নয়নের লক্ষ্যে বেসরকারি সংস্থাগুলো কেবলমাত্র চাকরির সুযোগ সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ নেই। দরিদ্র জনগোষ্ঠী যাদের একমাত্র সম্পদ কায়িক শ্রম তা পূর্বে বিক্রির জন্য কোনো সুযোগ ছিল না। ছিল না তাদের কোনো মূলধন যা দিয়ে একটি জাল কিনে মাছ ধরবে অথবা ছোটখাটো ব্যবসায় পরিচালনা করে ঘরের অন্নের সংস্থান করবে। কিন্তু দেশের বেসরকারি সংস্থাসমূহ এবং লোকদের সামান্য পুঁজি প্রদান করে এবং আয় করার মতো বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে বিধবা থেকে শুরু করে কামার, কুমার, তাঁতি, জেলে, কৃষক এরকম কোটিরও বেশি লোককে দিয়েছে স্বকর্মসংস্থানের সন্ধান। এর ফলে ২ থেকে ৪ কোটি লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে। উদ্দীপকে রাহেলা ও সখিনা তার জ্বলন্ত প্রমাণ ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বেসরকারি সংস্থার যে কার্যক্রম প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা…
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর