উদ্দীপকে কোন এনজিওকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে নির্দেশ করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : যুদ্ধের পর ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের নিঃস্ব ও অসহায় মানুষদের জরুরি ত্রাণ সাহায্য প্রদান এবং তাদের পুনর্বাসনের লক্ষে স্যার ফজলে হাসান আবেদ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রতিষ্ঠা করেন। সে সময় সংস্থাটি স্বল্প সুদে গ্রামীণ জনগোষ্ঠীদের ক্ষুদ্রঋণ প্রদান করতেন। অর্থাৎ সংস্থাটি সেসময় থেকে আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও পরবর্তীতে সংস্থাটি আরো অন্যান্য কার্যক্রম হাতে নেয়। যেমন শিশুদের টিকাদান, ভিটামিন এ বিতরণ, পরিবার পরিকল্পনা, পুষ্টিপরামর্শ, পয়:নিষ্কাশন ইত্যাদি। বর্তমানেও সহ ব্রেক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উদ্দীপকেও বলা হয়েছে, নিঃস্ব মানুষের পুনর্বাসনের জন্য একটি এনজিও প্রতিষ্ঠা করেন। যার উদ্দেশ্য ছিল গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। গ্রামের দরিদ্র নারী আমেনা ও রাহেলা উক্ত এনজিও থেকে ঋণ নিয়ে ও সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে সংসারে সচ্ছলতা নিয়ে আসে। উদ্দীপকের তথ্যগুলো ব্র্যাককেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে নির্দেশ করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন এনজিওকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর