উদ্দীপকে '?' স্থানে কোন সংস্থা বসবে? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে '?' স্থানে বেসরকারি সংস্থা ব্র্যাক বসবে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষকে তাৎক্ষণিক সাহায্য প্রদান ও পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়। সিলেট জেলার শাল্লা গ্রামে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সূচনা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি এদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। ব্র্যাকের অন্যতম কার্যক্রম হলো গ্রামের ভূমিহীন দরিদ্রদের মধ্যে বিভিন্ন উৎপাদনমূলক কাজের জন্য স্বপ্ন সুদে ঋণ প্রদান করা। এ কার্যক্রমের সুবিধা ভোগ করে অনেক গ্রামীণ নারী-পুরুষ নিজেদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাচ্ছেন। এছাড়া প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষা' প্রদান ব্র্যাকের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এর আওতায় গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর শিশুরা বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করে। এছাড়া আড়ং নামক হস্তশিল্প ব্র্যাকেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান। এখানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। উদ্দীপকে '?' স্থানের সাথে সম্পর্কিত বিষয়গুলো হলো- ১৯৭২ সালে ত্রাণ কার্যক্রম পরিচালনা, সিলেটে শাল্লাগ্রামে যাত্রা শুরু এবং আড়ং নামক হস্তশিল্প প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা। এ বিষয়গুলো ব্র্যাকের প্রতিষ্ঠা এবং কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তাই বলা যায়, উদ্দীপকে 'এ' স্থানে বেসরকারি সংস্থা ব্র্যাক হবে ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' স্থানে কোন সংস্থা বসবে? ব্যাখ্যা দাও।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর