শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ছক-A কোন সংস্থাকে নির্দেশ করছে? উক্ত সংস্থার উদ্দেশ্য ও কার্যাবলি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের ছক-A বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংককে নির্দেশ করছে। দেশের পল্লি অঞ্চলের দরিদ্র নারী-পুরষদের জন্য সহজে ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে ১৯৮৩ সালের অক্টোবর মাসে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ১৯৭৬ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জামানতবিহীন ঋণ প্রদানের উপযোগিতা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি পাইলট প্রকল্প চালু করেন। এর ভিত্তিতে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এ থেকে বোঝা যায়, উদ্দীপকের ছক-A এ গ্রামীণ ব্যাংককে ইঙ্গিত করা হয়েছে। গ্রামীণ ব্যাংক একটি বেসরকারি সংস্থা। এটি ১৯৭৬ সালে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে যাত্রা শুরু করে। সংস্থাটি গঠনের প্রধান উদ্দেশ্য ছিল- গ্রামের দুস্থ, অসহায়, পুঁজিহীন মহিলা ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করা। এ লক্ষ্যে সংস্থাটি দরিদ্র জনগোষ্ঠীকে নির্দিষ্ট গ্রুপে অন্তর্ভুক্ত করে তাদের সংগঠিত করার মাধ্যমে সমস্যা সমাধানে প্রত্যয়ী করে তোলে। দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য সচেতন করে তোলে । এজন্য সংস্থাটি মহিলাদের মধ্যে বিনা জামানতে এবং সহজ শর্তে ক্ষুদ্র ঋণ বিতরণ করে। এছাড়া গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে সংস্থাটি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, গ্রামীণ ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ছক-A কোন সংস্থাকে নির্দেশ করছে? উক্ত সংস্থার উদ্দেশ্য ও কা…

উদ্দীপক

১৯৭৬ সালে চট্টগ্রামে নামক গ্রামে একটি গবেষণা প্রকল্প শুরু করেন একজন অর্থনীতিবিদ। বর্তমানে এ প্রকল্পটি বিশ্বের বিভিন্ন দেশে মডেল হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সমাদৃত হচ্ছে। ১৯৫৯ সালে পল্লি উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ 13 গবেষণা পরিচালনা করার জন্য প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে এবং উক্ত প্রতিষ্ঠানটি উন্নয়নে বিশেষ অবদান করাখার জন্য স্বাধীনতা পদক লাভ করে। 'A ' 'BB^{\prime}

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

NGO-এর পূর্ণরূপ হলো— Non Government Organization.

উত্তর

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ড. আখতার হামিদ খান ১৯৫৯ সালে কুমিল্লায় পল্লি উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করেন যা কুমিল্লা মডেল হিসেবে পরিচিত। বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষ পল্লি অঞ্চলে বাস করে। ষাটের দশকে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে একটি মডেল অনুসরণ করে, যা কুমিল্লা মডেল হিসেবে নামে দেশে পরিচিতি লাভ করে। দারিদ্র্য বিমোচন, পল্লি প্রতিষ্ঠানের উন্নয়ন, উৎপাদনমুখী কার্যক্রম, গ্রামীণ পূর্তকাজ, দ্বিস্তর বিশিষ্ট সমবায় ব্যবস্থা গড়ে তোলা কুমিল্লা মডেলের প্রধান উদ্দেশ্য।

উত্তর

উদ্দীপকে ছক-B দ্বারা সরকারি সংস্থা বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড)-কে চিহ্নিত করে। সামাজিক উন্নয়নে বার্ড-এর ভূমিকা অপরিসীম। পল্লি অঞ্চলের উন্নয়নের জন্য তৎকালীন পাকিস্তান সরকার ১৯৫৯ সালে কুমিল্লায় বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি স্থাপন করেন। এ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হলেন ড. আখতার হামিদ খান। এ সংস্থার গৃহীত কর্মসূচিগুলো হলো— কৃষি উন্নয়ন, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড এবং পল্লি কর্মসূচিসহ পল্লি উন্নয়নে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণদান। এছাড়া পল্লি অঞ্চলের জনগণকে সুসংগঠিত করা, যাতে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম হয়। পল্লি উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এ সংস্থাটি ১৯৮৬ সালে স্বাধীনতা পদক লাভ করে। উদ্দীপকেও দেখা যায়, পল্লি উন্নয়নের জন্য একটি সংস্থা ১৯৫৯ সালে যাত্রা শুরু করে। উক্ত সংস্থাটি উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীনতা পদক লাভ করে। এসব তথ্য উপাত্ত আলোচিত বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড)-এর সাথে সাদৃশ্যপূর্ণ। সামাজিক উন্নয়নে বার্ডের ভূমিকা অনস্বীকার্য।

উত্তর

উদ্দীপকের ছক-A বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংককে নির্দেশ করছে। দেশের পল্লি অঞ্চলের দরিদ্র নারী-পুরষদের জন্য সহজে ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে ১৯৮৩ সালের অক্টোবর মাসে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ১৯৭৬ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জামানতবিহীন ঋণ প্রদানের উপযোগিতা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি পাইলট প্রকল্প চালু করেন। এর ভিত্তিতে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এ থেকে বোঝা যায়, উদ্দীপকের ছক-A এ গ্রামীণ ব্যাংককে ইঙ্গিত করা হয়েছে। গ্রামীণ ব্যাংক একটি বেসরকারি সংস্থা। এটি ১৯৭৬ সালে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে যাত্রা শুরু করে। সংস্থাটি গঠনের প্রধান উদ্দেশ্য ছিল- গ্রামের দুস্থ, অসহায়, পুঁজিহীন মহিলা ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করা। এ লক্ষ্যে সংস্থাটি দরিদ্র জনগোষ্ঠীকে নির্দিষ্ট গ্রুপে অন্তর্ভুক্ত করে তাদের সংগঠিত করার মাধ্যমে সমস্যা সমাধানে প্রত্যয়ী করে তোলে। দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য সচেতন করে তোলে । এজন্য সংস্থাটি মহিলাদের মধ্যে বিনা জামানতে এবং সহজ শর্তে ক্ষুদ্র ঋণ বিতরণ করে। এছাড়া গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে সংস্থাটি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, গ্রামীণ ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।