শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রদর্শিত কোন প্রতিষ্ঠানের ব্যক্তির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে প্রদর্শিত প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড)। চিত্রটিতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের কথা বলা হয়েছে । পল্লি উন্নয়নের জন্য তৎকালীন পাকিস্তান সরকার ১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লায় বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) স্থাপন করেন। এ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে যোগদান করেন কুমিল্লা মডেলের রূপকার বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. আখতার হামিদ খান সামাজিক উন্নয়নে এ সংস্থার গৃহীত কর্মসূচিগুলো হলো— কৃষি উন্নয়ন, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড এবং পল্লিকর্মসূচিসহ পল্লি উন্নয়নে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দান। পল্লি অঞ্চলে বিভিন্ন সমস্যা দূরীকরণ এবং উন্নয়নের জন্য ব্যাপক গবেষণা ও জরিপ কাজ চালানো ছাড়াও পল্লির জনগণকে সুসংগঠিত করা যাতে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। ড. আখতার হামিদ খানের উক্ত একাডেমি উদ্ভাবিত পল্লি উন্নয়নের জন্য কুমিল্লা মডেলের জন্য বার্ড দেশে-বিদেশে সুখ্যাতি অর্জন করে । পল্লি উন্নয়নে বিশেষ অবদানের জন্য বার্ড ১৯৮৬ সালে স্বাধীনতা পদক লাভ করে। সুতরাং আমরা বলতে পারি, উদ্দীফকে প্রদর্শিত বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড)-এর পরিচালক ড. আখতার হামিদ খানের কথা বলা হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে প্রদর্শিত কোন প্রতিষ্ঠানের ব্যক্তির কথা বলা হয়েছে? ব্যাখ্…

উদ্দীপক

চিত্র : প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা

রাজশাহী কলেজ · 2024

উত্তর

ব্র্যাক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।

উত্তর

সামাজিক উন্নয়নের সাথে নগরায়ণের গভীর সম্পর্ক রয়েছে। নগরায়ণের ফলে মানুষ গ্রাম থেকে নগরের দিকে ধাবিত হয় এবং মানুষের মনে নগর মানসিকতা গড়ে ওঠে। নগরে বসবাসকারী মানুষের জীবনপ্রণালি গ্রামীণ মানুষের জীবনযাপন পদ্ধতি হতে আলাদা। নগর মানসিকতা নগরবাসীর কাজকর্মে, চিন্তাচেতনায়- এককথায় মূল্যবোধে পরিবর্তন ঘটায় নগরে বিভিন্ন পেশার সুযোগ থাকায় নগরবাসীদের আর্থসামাজিক তথা মর্যাদাগত উন্নয়ন দ্রুত বৃদ্ধি পায়। যেমন— গ্রাম থেকে আসা একটি ছেলে নগরে এসে চাকরি করার মাধ্যমে তার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গ্রামেও তার মর্যাদার উন্নয়ন ঘটে। এভাবেই নগরায়ণের মাধ্যমে সমাজের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে সামাজিক উন্নয়ন সাধিত হয় ।

উত্তর

উদ্দীপকে প্রদর্শিত প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড)। চিত্রটিতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের কথা বলা হয়েছে । পল্লি উন্নয়নের জন্য তৎকালীন পাকিস্তান সরকার ১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লায় বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) স্থাপন করেন। এ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে যোগদান করেন কুমিল্লা মডেলের রূপকার বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. আখতার হামিদ খান সামাজিক উন্নয়নে এ সংস্থার গৃহীত কর্মসূচিগুলো হলো— কৃষি উন্নয়ন, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড এবং পল্লিকর্মসূচিসহ পল্লি উন্নয়নে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দান। পল্লি অঞ্চলে বিভিন্ন সমস্যা দূরীকরণ এবং উন্নয়নের জন্য ব্যাপক গবেষণা ও জরিপ কাজ চালানো ছাড়াও পল্লির জনগণকে সুসংগঠিত করা যাতে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। ড. আখতার হামিদ খানের উক্ত একাডেমি উদ্ভাবিত পল্লি উন্নয়নের জন্য কুমিল্লা মডেলের জন্য বার্ড দেশে-বিদেশে সুখ্যাতি অর্জন করে । পল্লি উন্নয়নে বিশেষ অবদানের জন্য বার্ড ১৯৮৬ সালে স্বাধীনতা পদক লাভ করে। সুতরাং আমরা বলতে পারি, উদ্দীফকে প্রদর্শিত বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড)-এর পরিচালক ড. আখতার হামিদ খানের কথা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে 'প্রতিষ্ঠান তথা বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) বাংলাদেশে পল্লি উন্নয়নে বিভিন্ন সরকারি বেসরকারি কার্যক্রমের পথ প্রদর্শক'-আমি এ বক্তব্যটির সাথে একমত । বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) পল্লি অঞ্চলে বিভিন্ন সমস্যা দূরীকরণ এবং উন্নয়নের জন্য ব্যপক গবেষণা ও জরিপ কাজ চালানো ছাড়াও পল্লির জনগণকে সুসংগঠিত করে, যাতে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম হয়। প্রাথমিক সাফল্য অর্জনের পর বার্ড এর পরিচালনায় ১৯৬০ সালে 'কুমিল্লা সমবায় সমিতি' চালু করা হয়। কুমিল্লা সমবায় সমিতির অন্যতম কর্মসূচি ছিল কৃষকদের নিজস্ব সংগঠন গড়ে তোলা, মুলধন গঠন এবং ঋণদান করা। স্বাধীনতার পর কুমিল্লা সমবায় সমিতির কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য ১৯৭২ সালে গঠন করা হয় 'বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড' । এ প্রতিষ্ঠানের আওতায় পরবর্তী সময়ে দেশব্যাপী নানা উন্নয়ন কর্মসূচি গঠন করা হয়। বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমরি সফলতায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন বেসরকারি সংস্থা প্রতিষ্ঠিত হতে থাকে । এসব সংস্থার মধ্যে ব্রাক ১৯৭২ সালে, আশা ১৯৭৮ সালে, প্রশিকা ১৯৭৬ সালে এবং গ্রামীণ ব্যাংক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এসব সংস্থা ক্ষুদ্রঋণ কর্মসূচি প্রবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি অনুসৃত নীতি ও পদ্ধতি অনুসরণ করে। শুধু তাই নয়, অন্যান্য সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমিকে অনুসরণ করে। উপরের আলোচনায় সুস্পষ্ট যে, বাংলাদেশের পল্লি উন্নয়নে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কার্যক্রমের পথপ্রদর্শক ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।