দৃশ্য-১ এ সরকারি সংস্থার কোন কার্যক্রম গৃহীত হয়েছে ? ব্যাখ্যা কর ।
উত্তর: দৃশ্য-১ এ সরকারি সংস্থার কৃষি উন্নয়নমূলক কার্যক্রম গৃহীত হয়েছে। উন্নয়ন একটি বহুমাত্রিক ধারণা। কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দৃশ্য-১ এ সাজুদের গ্রামে বাংলাদেশ পল্লি উন্নয়ন 'বোর্ড” নামক সরকারি সংস্থা কৃষির উন্নয়নে কার্যকারি পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়। বাংলাদেশ কৃষিনির্ভর একটি দেশ। এজন্য এদেশের সামাজিক উন্নয়নের জন্য যে বিষয়টি বেশি জরুরি তা হলো কৃষি উন্নয়ন। আর এক্ষেত্রে বাংলাদেশের সরকারি সংস্থা কৃষিতে উন্নত বীজ, সেচযন্ত্র, পাওয়ার টিলার সরবরাহ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও কৃষিতে উন্নয়নের জন্য কৃষিকদেরকে ঋণ প্রদানের পাশাপাশি তাদেরকে অন্যান্যভাবেও সহযোগিতা করা হচ্ছে। যেমন- কৃষকদেরকে ১০ টাকার বিনিময়ে ব্যাংকে হিসাব খোলা, কৃষকদের সার পেতে সুবিধার জন্য কার্ডের মাধ্যমে সার প্রদান, সারের দামের ওপর ভর্তুকি প্রদান ইত্যাদি ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্য-১ এ সরকারি সংস্থার কোন কার্যক্রম গৃহীত হয়েছে ? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর