উক্ত সংস্থাটি বাংলাদেশের দারিদ্র বিমোচন ও গ্রামীণ নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা পালন করে— উত্তরের সপক্ষে তোমার মতামত দাও ।
উত্তর: উক্ত সংস্থা অর্থাৎ ব্র্যাক বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা পালন করে-উক্তিটি যথার্থ। উদ্দীপকে বেসরকারি সংস্থা ব্র্যাকের কথা বলা হয়েছে। ব্র্যাকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো ক্ষুদ্রঋণ প্রদান। দরিদ্র জনগোষ্ঠীর আর্থ- সামাজিক উন্নয়নে এটি অত্যন্ত ফলপ্রসূ একটি উদ্যোগ। কেননা গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র হওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণ হচ্ছে পুঁজির অভাব ও পর্যাপ্ত আয়মূলক উৎস না থাকা। আর ব্র্যাকের স্বল্প সুদে ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে একজন দরিদ্র ব্যক্তি আয়মূলক কাজে বিনিয়োগের জন্য অর্থসংস্থান করতে পারেন, যা তার দারিদ্র্য বিমোচন ও আর্থিক উন্নতি ভূমিকা রাখে। গ্রামীণ নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রেও ব্র্যাক প্রশিক্ষণ ও ঋণদানের মাধ্যমে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। গ্রামীণ নারীদের অর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ব্র্যাকের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে ব্র্যাক গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের প্রতি গুরুত্ব প্রদান করে। এ ক্ষেত্রে ব্র্যাক নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকে। যেমন- হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ও কুটির শিল্প, মৎস্য চাষ, শাক সবজির বাগান প্রভৃতি। শুধু প্রশিক্ষণ প্রদান নয় বরং প্রশিক্ষণ শেষে ঋণের ব্যবস্থাও করে থাকে। যার ফলে প্রশিক্ষণ প্রাপ্তরা তাদের কার্যক্রম শুরু করতে পারে। এভাবে ব্র্যাক গ্রামীণ নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখে । উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, ব্র্যাক বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্থাটি বাংলাদেশের দারিদ্র বিমোচন ও গ্রামীণ নারীর ক্ষমতায়নে …
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর