উদ্দীপকে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (BARD)-এর কথা বলা হয়েছে। পল্লি অঞ্চলের উন্নয়নের জন্য তৎকালীন পাকিস্তান সরকার ১৯৫৯ সালে কুমিল্লায় পল্লি উন্নয়ন একাডেমি স্থাপন করেন। এ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে যোগদান করেন কুমিল্লা মডেলের রূপকার বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. আখতার হামিদ খান। বাংলাদেশের স্বাধীনতার পর এ সংস্থা 'বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি' নামে পরিচিতি লাভ করে। সামাজিক উন্নয়নে' এ সংস্থার গৃহীত কর্মসূচিগুলো হলো— কৃষি উন্নয়ন, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড এবং পল্লি কর্মসূচিসহ পল্লি উন্নয়নে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দান। এছাড়া পল্লি অঞ্চলে বিভিন্ন সমস্যা দূরীকরণ এবং উন্নয়নের জন্য ব্যাপক গবেষণা ও জরিপ কাজ চালানো ছাড়াও পল্লি জনগণকে সুসংগঠিত করে, যাতে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম হয়। পল্লি উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এ সংস্থাটি ১৯৮৬ সালে স্বাধীনতা পদক লাভ করে। উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশের পল্লি অঞ্চলের অধিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য কুমিল্লায় একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে। এটি কৃষি উন্নয়নে ব্যাপক উন্নতি সাধনের মাধ্যমে পল্লির জীবনমানের উন্নয়ন ঘটায়। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের এসব তথ্য বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমিকে নির্দেশ করেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর