শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সেনবাগ গ্রামে কোন পরিবেশগত সমস্যার চিত্র ফুটে উঠেছে ? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকে সেনবাগ গ্রামে পানিদূষণ নামক পরিবেশগত সমস্যার চিত্র ফুটে উঠেছে । পানিতে অতিরিক্ত বাহ্যিক পদার্থ যুক্ত হলে বা কোনো তাপীয় প্রক্রিয়ার দ্বারা পানি দূষিত হয়। আবার, যে পানি উদ্ভিদ ও প্রাণিকুলের জন্য নিরাপদ নয়, এমন পানিকে দূষিত পানি বলে। অর্থাৎ পানির মধ্যে যদি প্রয়োজনের অতিরিক্ত পদার্থ মিশ্রিত থাকে যা মানব এবং প্রাণিকুলের জন্য ক্ষতিকর এবং জলজ প্রাণীর জন্য হুমকিস্বরূপ তবে সেই পানিকে দূষিত পানি বলে । কৃষি জমিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার, জীবজন্তুর মৃতদেহ, শিল্প-কলকারখানার বর্জ্য, ময়লা-আবর্জনা প্রভৃতি পানির সংস্পর্শে আসলে পানি দূষিত হয়। এই পানিদূষণের ফলে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। ফলে জলজ উদ্ভিদ ও প্রাণী শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে মারা যেতে থাকে। তার ফলে নদীতে মাছের পরিমাণ কমে যায়। এতে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা অসহায় হয়ে পড়ে। তাছাড়া কৃষিকাজে প্রচুর পরিমাণে বিশু:খ পানির প্রয়োজন হয়। কিন্তু নদীর পানি দূষিত হয়ে গেলে সেচযোগ্য পানির অভাবে কৃষিকাজেও ব্যাঘাত দেখা দেয়। এমতাবস্থায় অনেকেই তার পেশা পরিবর্তন করতে বাধ্য হয় । উদ্দীপকে পরিবেশগত সমস্যার উপরিউক্ত চিত্রই ফুটে উঠেছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সেনবাগ গ্রামে কোন পরিবেশগত সমস্যার চিত্র ফুটে উঠেছে ? ব্যা…

উদ্দীপক

বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সেনবাগ গ্রাম। এ এলাকার মানুষের জীবিকা নির্বাহের প্রধান উপায় মাছ ধরা ও কৃষিকাজ। কিছুকাল আগে এ নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে চামড়া শিল্প। এ কারখানার উৎপাদিত বর্জ্যসমূহ পার্শ্ববর্তী নদীতে গিয়ে পড়ছে। বর্তমানে এ নদীতে পূর্বের মতো প্রচুর মাছ পাওয়া যাচ্ছে না। আবার সেচযোগ্য পানির অভাবে ফলন ভালো হচ্ছে না। অধিকাংশ মানুষ তাদের - সনাতনী পেশা ছেড়ে শ্রমিক হিসেবে কারখানায় ভিড় করছে।

নোয়াখালী সরকারি কলেজ · 2024

উত্তর

মানবজীবনের ধারাবাহিক শারীরিক ও মানসিক পরিবর্তনের চূড়ান্ত পর্ব বার্ধক্য পর্বে এসে প্রবীণদের যে সমস্যাগুলো দেখা দেয় তাই বার্ধক্য সমস্যা।

উত্তর

নিরক্ষরতা যেকোনো দেশ বা জাতির জন্য অভিশাপস্বরূপ। অক্ষরজ্ঞানের অভাবই হলো নিরক্ষরতা। নিরক্ষরতার প্রভাবে দেশের অধিকাংশ লোকই অজ্ঞ। আর অজ্ঞতার কারণে তারা ব্যক্তিগত, রাষ্ট্রীয় এবং সামাজিক পর্যায়ে নিজেদের ভূমিকাকে অর্থবহ করে তুলতে সক্ষম হয় না। তাছাড়া মানুষের মৌল চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও নতুন অভিজ্ঞতা অর্জনের ক্ষমতা অক্ষরজ্ঞানের মাধ্যমে অর্জন করা সম্ভব। কিন্তু নিরক্ষরতার কারণে অধিকাংশ লোকই মৌল চাহিদা পূরণের যোগ্যতা ও দক্ষতা অর্জনে সক্ষম হচ্ছে না।। এতে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই বলা যায়, নিরক্ষরতা একটি সামাজিক সমস্যা।

উত্তর

উদ্দীপকে সেনবাগ গ্রামে পানিদূষণ নামক পরিবেশগত সমস্যার চিত্র ফুটে উঠেছে । পানিতে অতিরিক্ত বাহ্যিক পদার্থ যুক্ত হলে বা কোনো তাপীয় প্রক্রিয়ার দ্বারা পানি দূষিত হয়। আবার, যে পানি উদ্ভিদ ও প্রাণিকুলের জন্য নিরাপদ নয়, এমন পানিকে দূষিত পানি বলে। অর্থাৎ পানির মধ্যে যদি প্রয়োজনের অতিরিক্ত পদার্থ মিশ্রিত থাকে যা মানব এবং প্রাণিকুলের জন্য ক্ষতিকর এবং জলজ প্রাণীর জন্য হুমকিস্বরূপ তবে সেই পানিকে দূষিত পানি বলে । কৃষি জমিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার, জীবজন্তুর মৃতদেহ, শিল্প-কলকারখানার বর্জ্য, ময়লা-আবর্জনা প্রভৃতি পানির সংস্পর্শে আসলে পানি দূষিত হয়। এই পানিদূষণের ফলে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। ফলে জলজ উদ্ভিদ ও প্রাণী শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে মারা যেতে থাকে। তার ফলে নদীতে মাছের পরিমাণ কমে যায়। এতে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা অসহায় হয়ে পড়ে। তাছাড়া কৃষিকাজে প্রচুর পরিমাণে বিশু:খ পানির প্রয়োজন হয়। কিন্তু নদীর পানি দূষিত হয়ে গেলে সেচযোগ্য পানির অভাবে কৃষিকাজেও ব্যাঘাত দেখা দেয়। এমতাবস্থায় অনেকেই তার পেশা পরিবর্তন করতে বাধ্য হয় । উদ্দীপকে পরিবেশগত সমস্যার উপরিউক্ত চিত্রই ফুটে উঠেছে।

উত্তর

সেনবাগ গ্রামের পরিবেশগত সমস্যাটি হলো পানিদূষণ। পানিদূষণ নিরসনে আমাদের এখনই সোচ্চার হওয়া প্রয়োজন। পানি দূষণ নিরসনে আমার সুপারিশগুলো হলো— ১. শিল্পবর্জ্য যাতে পানিতে না ফেলা হয়, তা কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। ২. পানি নীতি ও পানিসম্পদ রক্ষায় কঠোর আইন করে তা প্রয়োগ করতে হবে। ৩. রাসায়নিক সার এবং কীটনাশক যাতে কৃষিজমি থেকে পানিকে দূষিত না করতে পারে, তা নিশ্চিত করতে হবে। ৪. পানিতে কোনো ধরনের বর্জ্য, ময়লা-আবর্জনা ফেলা যাবে না ৷ ৫.স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে । ৬. জাহাজ থেকে নিঃসৃত তেল যেন নদীতে ফেলা না হয়, তা নিশ্চিত করতে হবে । ৭. নদীতে অপরিকল্পিত বাঁধ দিয়ে নদীর গতিপথ রুদ্ধ করা যাবে না । ৮. নলকূপের মাধ্যমে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করতে হবে । ৯. পানি দূষণরোধে জনসচেতনতা বাড়াতে হবে । উপরিউক্ত সুপারিশগুলো বাস্তবায়ন করতে পারলে সেনবাগ গ্রামের পানি দূষণরোধ করা যেতে পারে ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।