উদ্দীপকের সেনবাগ গ্রামে কোন পরিবেশগত সমস্যার চিত্র ফুটে উঠেছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের সেনবাগ গ্রামে অন্যতম পরিবেশগত সমস্যা পানি দূষণের চিত্র ফুটে ওঠেছে। উদ্দীপকে বর্ণিত কারখানার বর্জ্যসমূহ নদীতে ফেলায় বিষয়টি পানি দূষণের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি পরিবেশগত সমস্যা। পানি নানা কারণে দূষিত হয়। শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য পানি দূষণের অন্যতম কারণ। ট্যানারি, ডাইং, কাগজ, চিনি প্রভৃতি শিল্পের বর্জ্য পানিকে দূষিত করে । পানি দূষণের প্রভাব মারাত্মক। পানি দূষিত হলে জীববৈচিত্র্য নষ্ট হতে থাকে। কৃষি ও মৎস্য উৎপাদনের মূল বাধা পানি দূষণ। মাটি দূষণেরও গুরুত্বপূর্ণ কারণ পানি দূষণ। উদ্দীপকের সেনবাগ গ্রামে নদীর পানি দূষিত হওয়ার চিত্র লক্ষ করা যায়। দূষণের কারণে বর্তমানে উক্ত নদীতে আগের মতো প্রচুর মাছ পাওয়া যাচ্ছে না। আবার সেচযোগ্য পানির অভাবে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। উপরের আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকে পানি দূষণজনিত পরিবেশগত সমস্যার চিত্রই ফুটে ওঠেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সেনবাগ গ্রামে কোন পরিবেশগত সমস্যার চিত্র ফুটে উঠেছে ? ব্য…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর