উদ্দীপকের স্লোগান-১-এ কোন সমস্যার কথা বলা হয়েছে ? ব্যাখ্যা করো।
উত্তর: ছক-১ জনসংখ্যা সমস্যাকে নিদের্শ করে । যদি কোনো দেশের জনসংখ্যা প্রয়োজনাতিরিক্ত বা জনসংখ্যার ফলে জনগণের কল্যাণ ব্যাহত কিংবা দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় তখন জনসংখ্যাকে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ ও জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। ১৯৫১ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত ৩০ বছরে এদেশের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। বাংলাদেশের আয়তন এক থাকলেও জনসংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। যার ফলে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 'বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১' অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১১৪০ জন। ক্ষুদ্র আয়তনবিশিষ্ট এদেশে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সামাজিক সমস্যা দিনদিন বেড়েই চলছে। এসব সমস্যার মধ্যে খাদ্যাভাব, দারিদ্র্য, শিক্ষার অভাব, বাসস্থানের স্বল্পতা, যানবাহনে উপচে পড়া ভীড়, পরিবেশগত সমস্যা প্রভৃতি উল্লেখযোগ্য। যেমনটি ছক-১-এ ফুটে উঠেছে। উদ্দীপকের ছক-১-এ উল্লেখ করা হয়েছে, “ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট”। পূর্বোক্ত আলোচনা থেকে বোঝা যায়, এগুলো অধিক জনসংখ্যার প্রভাবে সৃষ্ট বিভিন্ন সামাজিক সমস্যা। অর্থাৎ উদ্দীপকের ছক-১ জনসংখ্যা সমস্যার ইঙ্গিত বহন করছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের স্লোগান-১-এ কোন সমস্যার কথা বলা হয়েছে ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর