শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আবদুল মজিদের ছেলে-মেয়ের মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় কি? ব্যাখ্যা করো ।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের আবদুল মজিদের ছেলে-মেয়ের মধ্যে জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী-পুরুষের পরিচয়। জেন্ডারের ভিত্তিতে সমাজজীবনে বিভিন্ন বৈষম্য সৃষ্টি হয়। এসব বৈষম্যের মধ্যে জন্মগত, সম্পত্তির উত্তরাধিকারে, শিক্ষা ক্ষেত্রে, শ্রমমূল্যে, চাকরি ক্ষেত্রে ইত্যাদি উল্লেখযোগ্য। পিতৃতান্ত্রিক সমাজে অধিকাংশ পরিবারে একটি পুত্র সন্তানকে যেমন আনন্দের সাথে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করা হয়, কন্যা সন্তানের ভাগ্যে তেমনটি জোটে না। কন্যা সন্তান জন্মের সাথে সাথে পরিবারের সদস্যরা তার ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনায় পড়ে যান। কন্যা সন্তানের সাথে নানা ধরনের আচরণে তাদের এ দুর্ভাবনার বহিঃপ্রকাশ ঘটে। এজন্যই দেখা যায়, পুত্র সন্তানের শিক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হলেও পরিবারের খরচ কমাতে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয় । উদ্দীপকের আবদুল মজিদের মেয়েরা তার ছেলেদের তুলনায় শিক্ষা ক্ষেত্রে কম সুবিধা পেয়েছে। আবদুল মজিদ সাহেব মেয়েদেরকে উপজেলার কলেজে পড়িয়েছেন। এমনকি ডিগ্রি পাস করার পর মেয়েদের আর না পড়িয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। কিন্তু ছেলেদের পড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ে। তারা সর্বোচ্চ ডিগ্রি লাভ করে সরকারি চাকরিও করছে। অথচ আবদুল মজিদের মেয়েদেরও বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ ছিল। ছেলে ও মেয়ের মধ্যে এই যে পার্থক্য, এটা সৃষ্টি হয়েছে কেবলই জেন্ডারের কারণে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের আবদুল মজিদের ছেলে-মেয়ের মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয…

উদ্দীপক

গ্রামের ধনী গৃহস্থ আবদুল মজিদের দুই ছেলে দুই মেয়ের সংসার । তার দুই মেয়ে উপজেলার কলেজ থেকে ডিগ্রি পাস করে স্বামী সংসার নিয়ে সুখে আছেন । দুই ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে সরকারি চাকরি করেছেন ।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

ইভটিজিং বলতে যেকোনো ধরনের আচরণ দ্বারা নারীদের উত্যক্ত করাকে বোঝায় ।

উত্তর

কর্মজীবী নারীরা সামাজিক ও পরিবেশগত কারণে নিরাপত্তাহীনতায় ভোগে। বর্তমানে সমাজে প্রতিটি ক্ষেত্রেই নারীরা অবহেলিত ও নির্যাতিত হচ্ছে। বিশেষ করে কর্মক্ষেত্রে নারীরা নানাভাবে সমস্যার শিকার হচ্ছে। যেমন— যৌন নির্যাতন, অধিক কাজে বাধ্য করা, মানসিকভাবে চাপে রাখা, পারিশ্রমিক কম দেওয়া, আসা-যাওয়ার পথে নিরাপত্তাহীনতা ইত্যাদি । আর এসব সমস্যার ফলেই কর্মজীবী নারীরা নিরাপত্তাহীনতায় ভোগে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের আবদুল মজিদের ছেলে-মেয়ের মধ্যে জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী-পুরুষের পরিচয়। জেন্ডারের ভিত্তিতে সমাজজীবনে বিভিন্ন বৈষম্য সৃষ্টি হয়। এসব বৈষম্যের মধ্যে জন্মগত, সম্পত্তির উত্তরাধিকারে, শিক্ষা ক্ষেত্রে, শ্রমমূল্যে, চাকরি ক্ষেত্রে ইত্যাদি উল্লেখযোগ্য। পিতৃতান্ত্রিক সমাজে অধিকাংশ পরিবারে একটি পুত্র সন্তানকে যেমন আনন্দের সাথে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করা হয়, কন্যা সন্তানের ভাগ্যে তেমনটি জোটে না। কন্যা সন্তান জন্মের সাথে সাথে পরিবারের সদস্যরা তার ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনায় পড়ে যান। কন্যা সন্তানের সাথে নানা ধরনের আচরণে তাদের এ দুর্ভাবনার বহিঃপ্রকাশ ঘটে। এজন্যই দেখা যায়, পুত্র সন্তানের শিক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হলেও পরিবারের খরচ কমাতে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয় । উদ্দীপকের আবদুল মজিদের মেয়েরা তার ছেলেদের তুলনায় শিক্ষা ক্ষেত্রে কম সুবিধা পেয়েছে। আবদুল মজিদ সাহেব মেয়েদেরকে উপজেলার কলেজে পড়িয়েছেন। এমনকি ডিগ্রি পাস করার পর মেয়েদের আর না পড়িয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। কিন্তু ছেলেদের পড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ে। তারা সর্বোচ্চ ডিগ্রি লাভ করে সরকারি চাকরিও করছে। অথচ আবদুল মজিদের মেয়েদেরও বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ ছিল। ছেলে ও মেয়ের মধ্যে এই যে পার্থক্য, এটা সৃষ্টি হয়েছে কেবলই জেন্ডারের কারণে।

উত্তর

আমাদের সমাজে প্রায় সব ক্ষেত্রে জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট পার্থক্য লক্ষ করা যায় । পিতৃতান্ত্রিক সমাজে জন্ম নেয়া সন্তানের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য চোখে পড়ে । যেমন— একটি পুত্রসন্তান পরিবারের সদস্যরা যেরূপ আনন্দচিত্তে ও আগ্রহভরে তাকে নিয়ে নানান রঙিন স্বপ্ন দেখে, একটি কন্যাসন্তান হলে ঠিক তদ্রূপ বিষাদঘন চিত্তে তারা কন্যাটির ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনায় পড়ে। সম্পত্তির বণ্টনের ক্ষেত্রেও জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট পার্থক্য লক্ষ করা যায়। বেশিরভাগ নারীই ভালো বোন সাজতে গিয়ে পৈত্রিক সম্পত্তি ভাইদের দিয়ে দেয়। এছাড়াও অনেক সময় দেখা যায়, নারীরা যে সম্পত্তি পায়, তা ছেলেরা প্রতারণার মাধ্যমে নিজেদের নামে লিখে নেয় । জেন্ডারের ভিত্তিতে খাদ্য পরিবেশনায় পারিবারিক স্তরে পার্থক্য বা বৈষম্য পরিলক্ষিত হয়। যেমন— পরিবারে খাবার পরিবেশনকালে ছেলে ও মেয়ে একত্রে উপস্থিত থাকলেও অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেকে উত্তম খাদ্য পরিবেশন করা হয়। বাংলাদেশ তথা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশসমূহে একজন পুরুষ দিন-রাতের যেকোনো সময়ে যেমন বাইরে চলাফেরা করতে পারে তেমনি যেকোনো জায়গায় বা অনুষ্ঠানে বিনা বাধায় অংশগ্রহণ করতে পারে। কিন্তু মহিলাদেরকে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জেন্ডার বিশেষে একজন শ্রমিকের শ্রমমূল্যের ব্যবধান পরিলক্ষিত হয়। এখানে বিভিন্ন পেশায় নিয়োজিত নারীরা পুরুষের তুলনায় স্বল্পমূল্যে কাজ করতে বাধ্য হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন গার্মেন্টস পুরুষ কর্মী ও নারী কর্মীর বেতনের অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। চাকরির ক্ষেত্রে মহিলাকোটা বিদ্যমান থাকলেও বাংলাদেশে এ ক্ষেত্রে জেন্ডার বৈষম্য চোখে পড়ে। পিতৃতান্ত্রিক সমাজ হওয়ায় সকল কর্মক্ষেত্রে, পুরুষরা অগ্রাধিকার পায়। এছাড়া অনেক কাজে মেয়েদের নিরুৎসাহিত করা হয়। যেমন— নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী, ড্রাইভার, হেলপার ইত্যাদি পেশায় নারীদের অংশগ্রহণ খুব কম। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, সমাজজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট বৈষম্য বা পার্থক্য পরিলক্ষিত হয় ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।