আমাদের সমাজে আর কোন কোন ক্ষেত্রে এ ধরনের 'পার্থক্য দেখা যায় উল্লেখ করো ।
উত্তর: আমাদের সমাজে প্রায় সব ক্ষেত্রে জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট পার্থক্য লক্ষ করা যায় । পিতৃতান্ত্রিক সমাজে জন্ম নেয়া সন্তানের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য চোখে পড়ে । যেমন— একটি পুত্রসন্তান পরিবারের সদস্যরা যেরূপ আনন্দচিত্তে ও আগ্রহভরে তাকে নিয়ে নানান রঙিন স্বপ্ন দেখে, একটি কন্যাসন্তান হলে ঠিক তদ্রূপ বিষাদঘন চিত্তে তারা কন্যাটির ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনায় পড়ে। সম্পত্তির বণ্টনের ক্ষেত্রেও জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট পার্থক্য লক্ষ করা যায়। বেশিরভাগ নারীই ভালো বোন সাজতে গিয়ে পৈত্রিক সম্পত্তি ভাইদের দিয়ে দেয়। এছাড়াও অনেক সময় দেখা যায়, নারীরা যে সম্পত্তি পায়, তা ছেলেরা প্রতারণার মাধ্যমে নিজেদের নামে লিখে নেয় । জেন্ডারের ভিত্তিতে খাদ্য পরিবেশনায় পারিবারিক স্তরে পার্থক্য বা বৈষম্য পরিলক্ষিত হয়। যেমন— পরিবারে খাবার পরিবেশনকালে ছেলে ও মেয়ে একত্রে উপস্থিত থাকলেও অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেকে উত্তম খাদ্য পরিবেশন করা হয়। বাংলাদেশ তথা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশসমূহে একজন পুরুষ দিন-রাতের যেকোনো সময়ে যেমন বাইরে চলাফেরা করতে পারে তেমনি যেকোনো জায়গায় বা অনুষ্ঠানে বিনা বাধায় অংশগ্রহণ করতে পারে। কিন্তু মহিলাদেরকে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জেন্ডার বিশেষে একজন শ্রমিকের শ্রমমূল্যের ব্যবধান পরিলক্ষিত হয়। এখানে বিভিন্ন পেশায় নিয়োজিত নারীরা পুরুষের তুলনায় স্বল্পমূল্যে কাজ করতে বাধ্য হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন গার্মেন্টস পুরুষ কর্মী ও নারী কর্মীর বেতনের অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। চাকরির ক্ষেত্রে মহিলাকোটা বিদ্যমান থাকলেও বাংলাদেশে এ ক্ষেত্রে জেন্ডার বৈষম্য চোখে পড়ে। পিতৃতান্ত্রিক সমাজ হওয়ায় সকল কর্মক্ষেত্রে, পুরুষরা অগ্রাধিকার পায়। এছাড়া অনেক কাজে মেয়েদের নিরুৎসাহিত করা হয়। যেমন— নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী, ড্রাইভার, হেলপার ইত্যাদি পেশায় নারীদের অংশগ্রহণ খুব কম। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, সমাজজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট বৈষম্য বা পার্থক্য পরিলক্ষিত হয় ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
আমাদের সমাজে আর কোন কোন ক্ষেত্রে এ ধরনের 'পার্থক্য দেখা যায় উল্লেখ…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর